ভারতের বিরুদ্ধে ওভাল টেস্ট থেকে ছিটকে গেলেন বেন স্টোকস

Share:

নিজস্ব প্রতিনিধি, ওভাল: ভারতের বিরুদ্ধে সিরিজের শেষ টেস্টে নামার আগেই জোর ধাক্কা খেল ইংল্যান্ড। চোটের কারণে ওভাল টেস্টে খেলবেন না ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। তাঁর জায়গায় স্বাগতিক দলের অধিনায়কত্ব সামলাবেন অলি পোপ। আজ বুধবার (৩০ জুলাই) ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) এ কথা জানানো হয়েছে।

ভারতের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড। প্রথম টেস্টে জয় হাসিল করেছিলেন বেন স্টোকসরা। দ্বিতীয় টেস্টে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে সিরিজ ১-১ করেছিলেন শুভমন গিলরা। তৃতীয় টেস্টে রুদ্ধশ্বাস লড়াই শেষে জয় হাসিল করেছিল ইংরেজরা। চতুর্থ টেস্ট অমীমাংসিতভাবেই শেষ হয়েছে। তাই আগামিকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) থেকে ওভালে শুরু হতে যাওয়া পঞ্চম তথা শেষ টেস্ট দুই দলের কাছেই গুরুত্বপূর্ণ। সিরিজে হার এড়াতে যেমন জয় চাই শুভমন গিলদের, তেমনই সিরিজ ধরে রাখতে হারলে চলবে না ইংরেজদের। ড্র হলে ২-১ ব্যবধানে তেন্ডুলকর-অ্যান্ডারসন ট্রফি নিজেদের কাছে রাখতে পারবেন বেন স্টোকসরা। কিন্তু শেষ টেস্ট শুরুর আগেই দুঃসংবাদ ইংল্যান্ড শিবিরে।

চতুর্থ টেস্টে ম্যাঞ্চেস্টারে ভারতের বিরুদ্ধে দুরন্ত ব্যাট করে শতরান করেছিলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। সতীর্থ জো রুটের সঙ্গে জুটি বেঁধে প্রথম ইনিংসে রানের পাহাড় গড়েছিলেন। পাশাপাশি প্রথম ইনিংসে ভারতের পাঁচ ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে দিয়েছিলেন।। তৃতীয় টেস্টে লর্ডসেও নজরকাড়া পারফরম্যান্স করেছিলেন। দুই ইনিংস মিলিয়ে ৭৭ রান এবং পাঁচ উইকেট নিয়েছিলেন। চতুর্থ টেস্টের চতুর্থ দিনেই স্টোকসের চোটের বিষয়টি বোঝা গিয়েছিল। সে দিন ভারত ৬৩ ওভার খেললেও স্টোকস এক ওভারও বল করেননি। পরের দিন সকালে দ্বিতীয় ওভারেই তিনি বল করতে আসেন। কিন্তু কয়েক ওভার করার পরেই ডান কাঁধের পেশিতে হাত বুলোতে দেখা যায় তাঁকে। আগের মতো ছন্দেও দেখায়নি ইংরেজ অধিনায়ককে। ইসিবির তরফে জানানো হয়েছে, বেন স্টোকসের পাশাপাশি জোরে বোলার জোফ্রা আর্চারও খেলছেন না। ইংল্যান্ড দল থেকে বাদ পড়েছেন ব্রাইডন কার্স এবং লিয়াম ডসন। প্রথম দু’টি টেস্টে খেলা জশ টং প্রথম একাদশে এসেছেন। গাস অ্যাটকিনসনও দলে ফিরেছেন। দলে এসেছেন ডানহাতি পেসার জেমি ওভার্টনও।

ইংল্যান্ডের প্রথম একাদশ: জাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, জেকব বেথেল, জেমি স্মিথ, ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, জেমি ওভার্টন এবং জশ টং।

 

ভাতের সঙ্গে অন্যকিছু ট্রাই করতে চান? সর্ষে দিয়ে বানান আনারসি ইলিশ

কলকাতা হাইকোর্টের নির্দেশে গ্যালিফ স্ট্রিটে অভিযান পুলিশের, তালা ঝুলল পশুর হাটে

Asian Games: শেফালির ঝোড়ো সেঞ্চুরি, বাংলাদেশের বিরুদ্ধে ১৯৬ রানের টার্গেট ভারতের

হাওড়াগামী ট্রেনে ঘুরে বেড়াচ্ছে ইয়া বড় বিষধর সাপ, এল কোথা থেকে? আতঙ্কে যাত্রীরা

মহিলাদের টি-টোয়েন্টিতে ব্যাট হাতে বিশ্বরেকর্ড গড়লেন স্মৃতি মান্ধানা

এনকাউন্টারে নিহত অমৃতসরে পুলিশকর্তাকে খুনে অভিযুক্ত, নেপথ্যে পাক যোগ

‘আদালতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাকি জীবন কাটবে,’ কড়া আক্রমণ দিলীপের

টেস্টের চাপে রাতে আসত না ঘুম! জানেন মায়ের হাতের কোন খাবার ছিল রোহিতের ভরসা?

করম পুজোয় জঙ্গলমহলে উৎসবের আবহ, পুরুলিয়ায় ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর

মুম্বইয়ে একের পর এক পথচারীকে পিষে দিল বেপরোয়া গতির BMW, ঘটনাস্থলেই নিহত ৩

ইরানের হুমকির পরে ছুটি কাটছাঁট করে হোয়াইট হাউসে ফিরলেন ট্রাম্প, বড় পদক্ষেপ?

এশিয়ান গেমসের শুরুতেই ঘরে এল পদক, শুটিংয়ে রুপো জিতল ভারত

নিচু জাত বলে মানসিক হেনস্থা? ছেলের মৃত্যু নিয়ে বিস্ফোরক IIT বম্বের মৃত পড়ুয়ার বাবা

মাথার দাম ছিল ৩০ লক্ষ টাকা, বারাণসীতে পুলিশের গুলিতে খতম শীর্ষ মাও নেতা