২১ বছর পর দলীপ ট্রফিতে ব্যাট হাতে নজির গড়লেন বাংলার অভিমুন্য

ভারতীয় দলে এখনও অভিষেক হয়নি অভিমন্যু ঈশ্বরণের। কিন্তু দলীপ ট্রফিতে ব্যাট হাতে একের পর এক ছক্কা হাঁকিয়ে নজির গড়েছেন অভিমুন্য ঈশ্বরণ। যিনি খেলছেন ওয়াসিম জাফর, গৌতম গম্ভীরদের ক্লাবে

Share:

নিজস্ব প্রতিনিধি: সদ্য শুরু হয়েছে BCCI-দলীপ ট্রফি। আর ঘরোয়া ক্রিকেটেই নজর কাড়ছে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত প্রজন্মরা। ভারতীয় দলে এখনও অভিষেক হয়নি অভিমন্যু ঈশ্বরণের। কিন্তু দলীপ ট্রফিতে ব্যাট হাতে একের পর এক ছক্কা হাঁকিয়ে নজির গড়েছেন অভিমুন্য ঈশ্বরণ। যিনি খেলছেন ওয়াসিম জাফর, গৌতম গম্ভীরদের ক্লাবে। ২১ বছর পর আবারও কোনও ভারতীয় এমন নজর গড়লেন। দলীপ ম্যাচে ভারতের বি দলের অধিনায়ক হয়েছেন অভিমুন্য ঈশ্বরণ। এই মূহুর্তে ভারত সি-র বিরুদ্ধে খেলা চলছে।

প্রথম ইনিংসে ভারত সি ৫২৫ রান করলে জবাবে ভারত বি ৩৩২ রান করে চমক দেখিয়েছে। ওপেন করতে নেমেই একের পর এক ছক্কা হাঁকিয়েছেন অভিমুন্য, ১৫৭ রানে মাঠ ছাড়েন অভিমুন্য ঈশ্বরণ। ভারত বি-টিমে খেলছেন সরফরাজ খান, রিঙ্কু সিংহের মতো জাতীয় দলের খেলোয়াড়রা। কিন্তু তারা যেটা করতে পারেননি অভিমুন্য ঈশ্বরণ মাঠে নেমেই অধিনায়কের ইনিংস খেলেছেন। ওপেন করতে নেমে শেষ পর্যন্ত নজির গড়েছেন বাংলার এই তরুণ ক্রিকেটার। তবে ঈশ্বরণ ছাড়াও দলের অপর ওপেনার নারায়ণ জগদীশন ৭০ রান করেছেন। ১২৯ রানের পর জুটি বাঁধেন ঈশ্বরণ এবং জগদীশন।

ঈশ্বরণ এবং জগদীশনই ম্যাচে পুরো কৃতিত্ব নিয়েছেন, তাঁরা আর কেউ তেমন রান পাননি। ৩৩২ রানেই আউট হয়ে যায় ভারত বি। আর প্রথম ইনিংসে ১৯৩ রানের লিড পায় ভারত সি। ঈশ্বরণের আগে দলীপে সপ্তম ক্রিকেটার হিসাবে ওপেন করতে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থেকেছিলেন ১৯৯৩-৯৪ মরসুমে পশ্চিমাঞ্চলের সুরেন্দ্র ভাবে। এরপর ১৯৯৯-২০০০ মরসুমে ওয়াসিম জাফর ওপেন করতে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থেকেছেন। এরপর ২০০১-০২ মরসুমে আকাশ চোপড়া এবং ২০০৩-০৪ মরসুমে শিবসুন্দর দাস, গৌতম গম্ভীর, বিনায়ক মানে এমন নজির গড়েছিলেন। ২১ বছর পর দলীপে আবারও কোনও ব্যাটার ওপেন করতে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থাকলেন। আবার সে বাংলার ক্রিকেটার, যা নিঃসন্দেহে অভিমুন্য ঈশ্বরণের কেরিয়ারের মাইল ফলক।

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?