মেঘালয়কে হারিয়ে সেমিফাইনালের আশা জিইয়ে রাখল বাংলা

চলতি সন্তোষ ট্রফিতে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল বাংলা।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি সন্তোষ ট্রফিতে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল বাংলা। কেরলের কাছে হারের ধাক্কা কাটিয়ে উঠে মেঘালয়কে পরাজিত করল বঙ্গ ব্রিগেড। এদিন প্রতিপক্ষের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই করে ৪-৩ ব্যবধানে জয় তুলে নিল রঞ্জন ভট্টাচার্যের ছেলেরা। সেই সঙ্গে টুর্নামেন্টের সেমিফাইনালে ওঠার রাস্তাটাও খোলার রাখল তারা।

শুক্রবার মরণ-বাঁচন ম্যাচের শুরু থেকেই মেঘালয়কে চাপে রেখেছিল বাংলার ফুটবলাররা। প্রথমে সুযোগ নষ্ট করলেও, ২৩ মিনিটের মাথায় এগিয়ে যায় তারা। ভলিতে গোল করে বাংলাকে এগিয়ে দেন ফারদিন। তবে ৪০ মিনিটের মাথাতেই সাংতির গোলেক সমতা ফেরায় মেঘালয়। কিন্তু এর মিনিট দু’য়েক পর ফের এগিয়ে যায় বাংলা। মেঘালয়ের বক্সের ভিতর ফাউলের শিকার হন দীলিপ। যার ফলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। স্পটকিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন ফারদিন। এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলা।

তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ফের সমতা ফিরিয়ে নেয় উত্তর-পূর্বের এই রাজ্যটি। এবার মেঘালয়ের হয়ে গোল করেন তারিয়াং। তবে এর তিন মিনিট পর ফের মহীতোষের গোলে এগিয়ে যায় বাংলা। কিছুক্ষণের মধ্যে আবারও গোল করে স্কোরলাইন সমান-সমান করে ফেলে মেঘালয়। তবে ৬৯ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় এবং দলের জয়সূচক গোলটি করেন সেই মহীতোষই।

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির