চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আইপিএলে শতাধিক টিকিট নিয়ে কালোবাজারি , গ্রেফতার ক্যান্টিন কর্মী

নিজস্ব প্রতিনিধিঃ  আইপিএল ম্যাচ ঘিরে টিকিট কালোবাজারির বড় চক্রের হদিশ মিলল এম চিন্নাস্বামী স্টেডিয়াম-এ। এই ঘটনায় এক ক্যান্টিন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ, আর তদন্তে উঠে এসেছে কর্পোরেট সংস্থা ও ভেতরের কিছু প্রভাবশালী ব্যক্তির যোগসাজশের অভিযোগ।

ধৃতের নাম চন্দ্রশেখর। তিনি স্টেডিয়ামের ভিতরে অবস্থিত শ্রী লক্ষ্মী ক্যান্টিন-এ কর্মরত ছিলেন। অভিযোগ, তিনি আইপিএলের টিকিট কালোবাজারে চড়া দামে বিক্রি করছিলেন। বেঙ্গালুরু সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ -এর আধিকারিকরা তাকে হাতেনাতে ধরেন। পুলিশের দাবি, চন্দ্রশেখরের কাছে ১৮০টিরও বেশি টিকিট ছিল, যেগুলি তিনি ১৫ হাজার থেকে ১৯ হাজার টাকা পর্যন্ত দামে বিক্রি করছিলেন।এই টিকিটগুলি ছিল ১৫ এপ্রিল অনুষ্ঠিত রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও লখনউ সুপার জায়ান্টস-এর হাইভোল্টেজ ম্যাচের জন্য। বিপুল চাহিদার সুযোগ নিয়ে টিকিটগুলি বেশি দামে বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ।

তদন্তে জানা যায়, টিকিটগুলি অনলাইন প্ল্যাটফর্ম Ticketgenie-এর মাধ্যমে একাধিক সংস্থার নামে একসঙ্গে কেনা হয়েছিল। এর মধ্যে ছিল স্বস্তিক হেভি ইঞ্জিনিয়ারিং এবং সিরিয়াল অটোমেশন কনসালটেন্ট কোম্পানি -এর নাম। পাশাপাশি ধরণী কম্পিউটারস কোম্পানি-এর নামেও প্রায় ৫০টি টিকিট কেনা হয়েছিল। পরে সেগুলিই কালোবাজারে বিক্রি করা হয়। পুলিশ আরও জানিয়েছে, ২৮ মার্চ অনুষ্ঠিত রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচের ক্ষেত্রেও একই পদ্ধতিতে টিকিট বিক্রির নির্দেশ দেন। বর্তমানে তিনি পলাতক, তাকে খুঁজতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। একই সঙ্গে কয়েকটি বেসরকারি সংস্থার কর্ণধারদের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

খেলা ছেড়ে রোহিতের হাতে মুম্বইয়ের অধিনায়কত্ব তুলে দিক হার্দিক, জোরাল হচ্ছে দাবি

পিএসএল ম্যাচের মাঝেই ডাগআউটে নামাজ পড়ছেন মহম্মদ হারিস, ভাইরাল ভিডিও

টানা ব্যর্থতায় চাপে কেকেআর! গুজরাত ম্যাচে চার বড় বদলের ইঙ্গিত, কাদের নিয়ে নামবেন রাহানে?

শ্রেয়াসকে ফেরাতে আগরকরের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচক কমিটিকে কড়া বার্তা অশ্বিনের

স্প্যানিশ ফুটবল ক্লাব কর্নেয়ার মালিক হলেন মেসি

দক্ষিণ আফ্রিকান নেটপ্রভাবীর ছবিতে লাইক বিরাটের, কে এই সুন্দরী?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ