সুপার কাপের প্রথম ম্যাচেই আটকে গেল বেঙ্গালুরু, জিতল কেরল ব্লাস্টার্স

সুপার কাপের প্রথম ম্যাচে শ্রীনিধি ডেকানের কাছে আটকে গেল বেঙ্গালুরু এফসি।

Share:

নিজস্ব প্রতিনিধি: সুপার কাপের প্রথম ম্যাচেই আইএসএল রানার্স বেঙ্গালুরু এফসিকে আটকে দিল শ্রীনিধি ডেকান এফসি। খেলার ফল ফল ১-১। তবে বেঙ্গালুরু এফসি আটকে গেলেও জিতল শাস্তির খাঁড়া মাথায় থাকা কেরল ব্লাস্টার্স। রাউন্ড গ্লাস পঞ্জাবকে ৩-১ গোলে হারিয়ে দিয়েছে ডিমানটিকসরা।

কোঝিকোড় স্টেডিয়ামে এদিন খেলার শুরুতেই জাভি হার্নান্ডেজের গোলে এগিয়ে গিয়েছিল বেঙ্গালুরু। ম্যাচের নয় মিনিটের মাথায় গোল এগিয়ে যায় ব্লু ব্রিগেড। কিন্তু শ্রীনিধি ডেকানের হয়ে ২১ মিনিটে সমতা ফেরান ফয়সাল শায়েস্তেহ। গোটা ম্যাচে প্রধান্য নিয়ে খেলে এখাধিক গোলের সুযোগ তৈরি করেছিল সাইমন গ্রেসনের  ছেলেরা। যদিও তা কাজে লাগাতে পারেননি সুনীল ছেত্রীরা। ফলে জয় অধরাই থেকে গেল আইএসএলের রানার্স দলের।

অন্যদিকে, অপর ম্যাচে কেরল ব্লাস্টার্সের মুখোমুখি হয়েছিল আই লিগের অন্যতম দল রাউন্ড গ্লাস পঞ্জাব। ৩-১ গোলে জয় পায় কেরল। দলের হয়ে গোল করেন অধিনায়ক ডিমানটিকস, রাহুল কেপি এবং নিসু কুমার। ম্যাচের ৭৪ মিনিটে পঞ্জাবের হয়ে একমাত্র গোলটি করেন কৃষ্ণা। সদ্য শেষ হওয়া আইএসএলে প্লেঅফে বেঙ্গালুরুর বিরুদ্ধে মাঠ থেকে দল তুলে নেওয়ায় শাস্তির খাঁড়া ঝুলছে কেরল ব্লাস্টার্সের মাথার ওপরে। সেই সব ভুলে কেরল ব্লাস্টার্সের এখন পাখির চোখ সুপার কাপে ভালো ফল করার দিকে। ম্যাচ শেষে কেরলের কোচ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘আইএসএল এখন আমার কাছে অতীত। সুপার কাপ নিয়েই এখন ভাবছি। প্রথম ম্যাচে জয় পেয়েছি।এই জয় আমাদের বাড়তি আত্মবিশ্বাস যোগাবে। আমি দলের খেলায় খুশি হলেও আরও উন্নতি করতে হবে আমাদের। আশাকরি পরের ম্যাচগুলিতে ভুলত্রুটি শুধরে নেওয়া যাবে।’

অলিভ অয়েল নাকি সর্ষের তেল? কোন তেল স্বাস্থ্যের জন্য উপকারী?

নিরাশ করলেন বৈভব, ১৪ রান করে ফিরলেন সাজঘরে

‘ফলতার পুষ্পা’ জাহাঙ্গিরকে ডায়মন্ড হারবার আদালতে পেশ, পাশে দাঁড়াল না কোনও আইনজীবী

মাটিতে পড়ে মহিলার আধপোড়া দেহ, পুলিশ কর্তা বললেন, ‘গরম লাগছে, তাড়াতাড়ি করুন’

বেবি বাম্প নিয়েই বান্দ্রায় নতুন বাড়ি দেখাশোনায় ব্যস্ত দীপিকা, গৃহপ্রবেশের প্রস্তুতি?

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

ডায়মন্ড হারবার শাখায় প্রায় ১ ঘণ্টা অবরোধ, ব্যাহত ট্রেন চলাচল, ভোগান্তিতে যাত্রীরা

জব কার্ড জালিয়াতি রুখতে মোক্ষম অস্ত্র! হাজিরাতে ফেস অথেনটিকেশন বাধ্যতামূলক

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

নেইমারকে নিয়ে বড় খবর দিল ব্রাজিল, কবে নামবেন মাঠে?

উত্তপ্ত পাক অধিকৃত কাশ্মীর! নির্বিচারে গুলিতে মৃত ১১, আহত একাধিক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকে ঢুকতে দিল আমেরিকা, জানুন কারণ