ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে বেনজেমার খেলা নিয়ে রহস্য

ফ্রান্সের হয়ে এখনও পর্যন্ত ৯৭টি ম্যাচে মাঠে নেমেছেন করিম বেনজামা।

Share:

নিজস্ব প্রতিনিধি, দোহা: আগামী রবিবার দোহার লুসাইল স্টেডিয়ামে ফুটবলের বিশ্বসেরার খেতাব দখলের মহাযুদ্ধে মুখোমুখি হচ্ছে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ান ফ্রান্স ও আর্জেন্টিনা। ওই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ ক্রমশই চড়ছে। তার মধ্যে রহস্য দানা বাঁধছে ব্যালন ডি’অর জয়ী ফরাসি ফুটবলার করিম বেনজামাকে নিয়ে। ফাইনালে লিওনেল মেসিদের বিরুদ্ধে মাঠে নামতে পারেন চোট সারিয়ে সুস্থ হয়ে ওঠা রিয়াল মাদ্রিদের অধিনায়ক। যদিও এ বিষয়ে মুখ খুলতে চাননি ফরাসি কোচ দিদিয়ের দেঁশ। ফলে রহস্য আরও ঘনীভূত হয়েছে।  

ফ্রান্সের হয়ে এখনও পর্যন্ত ৯৭টি ম্যাচে মাঠে নেমেছেন বেনজামা। বিপক্ষের জালে ৩৭ বার বল জড়িয়েছেন। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে দেশের হয়ে তিনটি গোল করেছিলেন। কিন্তু চোটের কারণে চার বছর আগে ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে খেলতে পারেননি ফরাসি দলের অন্যতম তারকা ফুটবলার। দর্শক হয়েই দলের বিশ্বকাপ জয়ের সাক্ষী থাকতে হয়েছিল। চলতি বছরে ফ্রান্সের বিশ্বকাপ স্কোয়াডে ছিলেন ব্যালন ডি’অর জয়ী ফুটবলার। কিন্তু অনুশীলনে চোট পেয়ে ছিটকে যেতে হয়েছিল দল থেকে। তাঁর পরিবর্তে অন্য কাউকে নেওয়ার সুযোগ থাকলেও সেই পথে হাঁটেননি ফরাসি কোচ দিদিয়ের দেঁশ। বরং চোট পাওয়া বেনজামাকে দলে রেখে দিয়েছিলেন।

সূত্রের খবর, চোট সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন রিয়াল মাদ্রিদের অধিনায়ক। পুরোদমে অনুশীলনে ফিরেছেন। বিশ্বকাপ ফাইনালের আগে জাতীয় দলে যোগ দিতে কাতারে আসতে পারেন তিনি। বেনেজামা যোগ দিলে ফ্রান্স অনেকটাই শক্তিশালী হয়ে উঠবে বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।

মালদহে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী

স্বাস্থ্যকর খাবার খেতে চান? জেনে নিন ৭ সহজ ডায়েট কৌশল

প্রতিদিনের খাবারেই লুকিয়ে রয়েছে ফ্যাটি লিভারের ফাঁদ! সতর্কবার্তা বিশেষজ্ঞদের

সুখী দাম্পত্যের চাবিকাঠি, জেনে নিন সম্পর্ক টিকিয়ে রাখার সহজ উপায়

২৭ জুলাই থেকে শনি গ্রহের বক্রগতি, সুখবর দুই রাশির জাতকদের

অর্থ ও কথার ওপর নিয়ন্ত্রণ রাখুন, একটি ভুল বিপদে ফেলতে পারে ৫ রাশির জাতকদের

বছরের শেষ সূর্যগ্রহণ শ্রাবণে, পাহাড়সম দুঃখ নেমে আসবে ২ রাশির জাতকদের জীবনে

আজকের রাশিফলঃ জীবনসঙ্গীর সঙ্গে বেশি বেশি করে সময় কাটান, খারাপ চিন্তা ভাবনা দূর হবে..

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়