দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইউরোপের সেরা কোচ আলোনসো, সেরা ক্লাব ম্য়ানচেস্টার সিটি

নিজস্ব প্রতিনিধি : ইউরোপের সেরা ক্লাব হিসাবে নির্বাচিত হয়েছে ম্যানচেস্টার সিটি। পাশাপাশি সেরা কোচ হিসাবে নির্বাচিত হয়েছেন বেয়ার লেভারকুসেনের কোচ জাবি আলোনসো। গ্লোবাল সকার অ্যাওয়ার্ডের তরফে এই কথা ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে সেরা ফুটবলার ও সেরা উদীয়মান তারকার নামও ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার রাতে ইতালির সার্দিনিয়ায় গ্লোবাল সকাল অ্যাওয়ার্ডের অনুষ্ঠান হয়। এবারেই প্রথম ইউরোপের কোনও দেশে এই অনুষ্ঠান আয়োজিত হল। সার্দিনিয়ার এই জমকালো অনুষ্ঠানে ফুটবলের একাধিক বিভাগে পুরস্কার বিজেতার নাম ঘোষণা করা হল। এবারে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ান হয় ম্যানচেস্টার সিটি। এর জন্য পেপ গার্দিওলার এই দলকে সেরা ক্লাব হিসাবে পুরস্কৃত করা হয়। পাশাপাশি স্প্যানিস কোচ জাভি আলোনসোর কোচিংয়ে বুন্দেশলিগায় দুর্ধর্ষ পারফরমেন্স করতে দেখা গিয়েছে বেয়ার লেভারকুসেনকে। ৫১টি ম্যাচ অপরাজিত ছিল ক্লাবটি। এরজন্য লেভারকুসেনের এই কোচকে সেরা কোচ হিসাবে পুরস্কৃত করা হয়।

এদিকে এবারে সেরা ফুটবলার হিসাবে নির্বাচিত হয়েছেন কিলিয়ান এমবাপ্পে। চ্যাম্পিয়ান্স লিগ, লিগ ওয়ান ও অন্যান্য টুর্নামেন্ট মিলিয়ে ৪৮টি ম্যাচ খেলেছেন এই ফরাসি তারকা। পিএসজিকে চ্যাম্পিয়ান লিগের কোয়ার্টার ফাইনালে তোলার পাশাপাশি লিগ ওয়ানের শিরোপা জেতান তিনি। একইসঙ্গে সেরা উদীয়মান তারকা হিসাবে নির্বাচিত হয়েছেন লামিন ইয়ামাল। মাত্র ১৬ বছর বয়সে সিনিয়র বার্সেলোনা দলে জায়গা করে নিয়েছেন এই তারকা। সর্বশেষ মরশুমে ৫০টি ম্যাচ খেলেছেন ইয়ামাল। সব ম্যাচে অল্প সময়ের জন্য খেলানো হয়েছে তাঁকে। অন্যদিকে মরশুমের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন বায়ার্ন মিউনিখের খেলোয়াড় হ্যারি কেইন। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৫টি ম্যাচে ৪৪টি গোল করেছেন কেইন।

Published by:

Share Link:

More Releted News:

মুম্বইয়ের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চেন্নাইয়ের, স্পিনের ভেল্কিতে কুপোকাত হার্দিকরা

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

শান্তর শতরান, মুস্তাফিজুরের ৫ উইকেটের দৌলতে কিউইদের হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

ম্যাচ জিতেও BCCI-এর রোষে রাজস্থানের পেসার, পেলেন কড়া শাস্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ