জাতীয় দলের কোচ নিয়োগ নিয়ে অশান্তি, AIFF থেকে ইস্তফা বাইচুংয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় পুরুষ দলের প্রধান কোচ নিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের অন্দরে অশান্তির আগুন দাউদাউ করে জ্বলে উঠেছে। এআইএফএফের টেকনিক্যাল কমিটিতে কোনও আলোচনা ছাড়াই ইগর স্তিমাচের জায়গায় এফসি গোয়ার কোচ মানালো মার্কেজকে প্রধান কোচ হিসাবে নিয়োগ করায় বেজায় ক্ষুব্ধ প্রাক্তন ভারত অধিনায়ক বাইচুং ভুটিয়া। এআইএফএফের শীর্ষ কর্তাদের তুঘলকি সিদ্ধান্তের প্রতিবাদে শনিবারই টেকনিক্যাল কমিটি থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন পাহাড়ি বিছে। সূত্রের খবর, বাইচুংয়ের দেখানো পথে আরও টেকনিক্যাল কমিটির আরও কয়েকজন সদস্য হাঁটতে পারেন।

ফিফা বিশ্বকাপের বাছাই পর্বে সুনীল ছেত্রীরা প্রত্যাশিত ফল না করতে পারায় ভারতীয় ফুটবল দলের প্রধান কোচ ইগর স্তিমাচকে বরখাস্ত করেছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। লিস্টন কোলাসোদের নয়া হেড স্যার হিসাবে শনিবার এফসি গোয়ার স্প্যানিশ কোচ মানোলো মার্কেজ (Manolo Marquez)-কে বেছে নেয় এআইএফএফের কার্যকরী সমিতি। ২০২৫ সালের ৩১ মে পর্যন্ত এফসি গোয়ার সঙ্গে স্প্যানিশ কোচের চুক্তি রয়েছে। তাই ততদিন পর্যন্ত  মার্কেজ ক্লাব ও জাতীয় দলের কোচিং একসঙ্গে করাবেন।

ভারতীয় দলের প্রধান কোচ কে হবেন, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার অবশ্যই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কার্যকরী সমিতির। কিন্তু তার আগে টেকনিক্যাল কমিটিতে আলোচনা করা দস্তুর। কিন্তু মার্কেজের নিয়োগ নিয়ে টেকনিক্যাল কমিটিতে কোনও আলোচনাই হয়নি। তাই রেগে আগুন প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া। এদিন কোচ নিয়োগের কথা জানতে পারার পরেই ক্ষুব্ধ কণ্ঠে তিনি বলেন, ‘টেকনিক্যাল কমিটির সঙ্গে যখন কোনও আলোচনাই করা হচ্ছে না, তাহলে সেই কমিটিতে থেকে কী লাভ? তাই ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক