বড় স্বস্তি বাবর আজমের, যৌন হয়রানির অভিযোগ থেকে মুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধি: বাবর আজম ক্রিকেট দুনিয়ায় অন্যতম চর্চিত নাম। তাঁকে ঘিরে দীর্ঘদিন ধরেই চলছিল একটি আইনি বিতর্ক। যৌন হয়রানির অভিযোগ উঠেছিল পাকিস্তানের এই তারকা ক্রিকেটারের বিরুদ্ধে। সেই মামলাতে এবার বড় স্বস্তি পেলেন ক্রিকেটার। বৃহস্পতিবার লাহোর হাইকোর্ট তার বিরুদ্ধে মামলা করার নির্দেশ  বাতিল করেছে।   

এই নির্দেশের আগে পাকিস্তানের একটি সেশনস কোর্ট বাবর আজমের বিরুদ্ধে এক মহিলার অভিযোগের ভিত্তিতে মামলা নথিভুক্ত করার নির্দেশ দিয়েছিল। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে  লাহোর হাইকোর্টে আবেদন করেছিলেন। বৃহস্পতিবার সেই আবেদনের শুনানি শেষে হাইকোর্ট সেশনস কোর্টের দেওয়া নির্দেশনা বাতিল করে । তাই বাবর আজমের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে মামলা করার যে আদেশ দেওয়া হয়েছিল, সেটি আর কার্যকর থাকছে না। 

আরও পড়ুন: সঞ্জু বাবাকে সোনার জল করা আইফোন উপহার পাক নেট প্রভাবীর, দাম‌ কত জানেন?

বিচার প্রক্রিয়ার সময়  বাবর আজমের আইনজীবী আদালতে বলেন, অভিযোগকারী মহিলা ২০১৮ সালে বাবর আজমের বিরুদ্ধে একটি ভিত্তিহীন আবেদন করেছিলেন। সেই আবেদনে যৌন হয়রানির অভিযোগ তোলা হয়েছিল বাবরের বিরুদ্ধে । আইনজীবীর দাবি অনুযায়ী, অভিযোগকারী  হুমাইজা মুখতার পরে বাবর আজমের কাছে থেকে টাকা  দাবি করেন। পাক ক্রিকেটার সেই টাকা দিতে অস্বীকার করায় ওই মহিলা বিচার প্রক্রিয়ার আরেকটি ধাপ হিসেবে ‘জাস্টিস অব পিস’-এর কাছে আবেদন করেন। সেই আবেদনের ভিত্তিতে জাস্টিস অব পিস বাবর আজমের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা নথিভুক্ত করার নির্দেশ দিয়েছিল যা বৃহস্পতিবার লাহোর হাইকোর্ট খারিজ করে দিয়েছে। 

বায়োমেট্রিক নয়, এবার শুধু আঙুলের ছাপেই তোলা যাবে রেশন! বড় ঘোষণা খাদ্যদফতরের

দুর্নীতি রুখতে অ্যাকশন মুডে শুভেন্দু, তিন আইপিএসকে পাঠালেন অ্যান্টি করাপশন ব্রাঞ্চে

মধ্যপ্রদেশের দাতিয়ায় জয়ী কংগ্রেস, গুজরাতের মঞ্জালপুর ধরে রাখল বিজেপি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার

বিধায়ক চন্দনাকে ক্ষমা চাইতে হবে! আশাকর্মীর দেহ আটকে বাঁকুড়ায় ধুন্ধুমার

আর জি করের ‘অভিশপ্ত’ জায়গা ঘুরে দেখল নতুন সিবিআই টিম, সামনে আসবে কোন তথ্য?

চুঁচুড়া রেলস্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লাইন পারাপার করতে গিয়ে মৃত্যু যুবকের

‘বাটওয়ারা ১৯৪৭’ মুক্তির আগে ছেলেকে নিয়ে পটনা গুরদ্বার পরিদর্শন সানি দেওলের

পূর্বাভাস মতোই শহরে ঝেঁপে নামল বৃষ্টি, রাত বাড়লে দুর্যোগ বাড়ার আশঙ্কা

লেবাননে ভয়ঙ্কর ফসফরাস বোমা হামলা চালাল ইজরায়েল  

দুর্ঘটনা এড়াতে শাড়ি-সালোয়ার পরে দিঘার সমুদ্রে নামা নিষিদ্ধ হচ্ছে! বড় ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

দুর্দিনেও সঙ্গী, বুধে শেখ হাসিনার সাংবাদিক বৈঠকে থাকছেন সাকিব আল হাসান

দুর্নীতিতে অভিযুক্ত ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান ক্রিকেটারকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করল ICC

৩১ বছর পর গড় হাতছাড়া নবীনের! বাঁকিপুরে বাজিমাত প্রশান্তের