মৃত্যুকে স্বাগত জানিয়ে বিস্ফোরক মন্তব্য ব্রিজ ভূষণের

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে খবরের শিরোনামে তিনি। তাঁর বিরুদ্ধে মহিলা কুস্তিগীরদের মানসিক নির্যাতন ও শারীরিক নির্যাতনের গুরুতর অভিযোগ এনে নতুন দিল্লির যন্তর-মন্তরের সামনে আন্দোলনে সামিল দেশের শীর্ষস্থানীয় কুস্তিগীররা। এবার সেই বিষয়েই মুখ খুলেলেন ভারতীয় কুন্তি ফেডারেশন-এর প্রেসিডেন্ট ব্রিজ ভূষণ শরণ সিং। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি বলেন, আমি অত্যন্ত ব্যথিত এবং দুঃখিত এই কারণে যে ওঁরা আমার বিরুদ্ধে এইরকম একটা অভিযোগ এনেছে। যা দেখে আমার মনে হচ্ছে আমি পুরোপুরি অপারক। তাই বাধ্য হয়ে মৃত্যুকে স্বাগত জানাচ্ছি।

ব্রিজ ভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে দিল্লির রাস্তায় কুস্তিগীররা যে আন্দোলন করছেন তাতে সামিল হয়েছেন দেশের প্রথম সারির কুস্তিগীর হিসেবে পরিচিত বজরং পুনিয়া, স্বাক্ষী মালিক ও ভিনেশ ফোগতরা।

আরও জানতে পড়ুন: কুস্তিগীরদের আন্দেলানে ক্রিকেটারদের ভূমিকা নিয়ে ক্ষোভ ভিনেশের

গত বৃহস্পতিবার কুস্তিগীরদের এই আন্দোলন নিয়ে নিজের মত ব্যক্ত করেছিলেন ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পিটি ঊষা। ঊষা বলেন, কুস্তিগীর এইভাবে রাস্তায় নেমে আন্দোলন করা উচিত না। তাঁরা তাঁদের যে বক্তব্য তা কমিটির সদস্যদের মাধ্যমে জানাতে পারতেন। কেননা ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্টের বিরুদ্ধে এইভাবে রাস্তায় নেমে আন্দোলন করা ক্রীড়াক্ষেত্রের জগতে একটা ভালো বিজ্ঞাপন কখনই হতে পারে না।

এরপরই পিটি ঊষার মন্তব্য নিয়ে সংবাদ মাধ্যমের কাছে মুখ খোলেন আন্দোলনরত কুস্তিগীরদের অন্যতম স্বাক্ষী মালিক। তিনি বলেন, ঊষা যে মন্তব্য করেছেন এটা শিশুসুলভ একটা মন্তব্য। আর ঊষার কাছ থেকে আমরা শিক্ষা নিতে চাই না। আমরা কোনও উচ্ছশৃঙ্খল আচরণ করিনি। শান্তিপূর্ণভাবেই আমরা আমাদের আন্দেলান চালিয়ে যাচ্ছি।

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর