ইংল্যান্ড-ঘানা ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে ‘কালা জাদু’, হ্যারি কেনকে নিয়ে তান্ত্রিকের মন্তব্যে শোরগোল

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপের মঞ্চে ফুটবল যেমন উত্তেজনা দেখা দেয় তেমনই মাঝে মাঝে উঠে আসে নানা বিতর্কও। পানামা ও ঘানার খেলার সময় এক দর্শকের কর্মকাণ্ডে কালা জাদু নিয়ে চর্চা শুরু হয়েছিল। সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল ইংল্যান্ড-ঘানা ম্যাচেও। ইংল্যান্ড ও ঘানার মধ্যে ম্যাচটি শেষ হয় ০-০ গোলে। কঠিন লড়াইয়ে দুই দলই বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি। তবে ম্যাচের ফলাফলের থেকে বেশি চর্চা হচ্ছে এই কালা জাদু নিয়ে। ইংল্যান্ডের তারকা হ্যারি কেনকে ঘিরে এক তান্ত্রিককে ভবিষ্যদ্বাণী ঘিরে বিশ্বকাপে মঞ্চে শুরু হয়েছে নতুন বিতর্ক।  

ইংল্যান্ড-ঘানা ম্যাচের আগে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি স্টারকে সাক্ষাৎকারে দিয়েছিলেন ঘানার চর্চিত তান্ত্রিক নানা কিয়াঙ্কু বোন্সাম। তিনি দাবি করেছিলেন, তিনি হ্যারি কেনের ওপর এমন এক ‘কালা জাদু’ প্রয়োগ করেছেন, যার কারণে ইংলিশ তারকা ম্যাচে গোল করতে পারবেন না।  এই মন্তব্য করার পরেই শুরু হয়েছে তুমুল চর্চা, যদিও সেই সঙ্গে উঠেছে হাসির রোলও। অনেকেই এই কালা জাদুর তত্বকে মানতে অস্বীকার করেছেন। তবে অনেকে আবার বলছেন হয়ত কালা জাদুর কারণেই ইংল্যান্ড একটিও গোল করতে পারেননি। 

আরও পড়ুন: কঙ্গোর বিরুদ্ধে ১-০ গোলে জিতে নকআউটে কলম্বিয়া, চাপে পড়ল পর্তুগাল

ম্যাচ চলাকালীন এবং ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ভিডিও ও ছবি ভাইরাল হয়। সেখানে দেখা যায়, ঘানার সমর্থকদের একাংশ তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে বিশেষ কিছু বিশেষ আচার- অনুষ্ঠান পালন করছেন। ঘানার সমর্থক সাদা পাউডার ছিটিয়ে নিজেদের দলের জন্য প্রার্থনা করতেও দেখা গিয়েছে।  এরপরই কিছু সমর্থক দাবি করতে শুরু করেন, দলের সাফল্যের জন্য নাকি ‘কালা জাদু’ বা অতিপ্রাকৃত শক্তির আশ্রয় নেওয়া হয়েছে। যদিও এই দাবির পক্ষে কোনও নির্ভরযোগ্য প্রমাণ সামনে আসেনি। বিশ্বকাপের মতো বড় আসরে এই ধরনের বিতর্ক নতুন নয়। অতীতেও আফ্রিকার একাধিক দলকে ঘিরে এমন আলোচনা হয়েছে। তবে আধুনিক ফুটবলে অধিকাংশ খেলোয়াড় ও কোচ বিশ্বাস করেন, শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে মাঠের পারফরম্যান্স, কৌশল এবং খেলোয়াড়দের মানসিক দৃঢ়তা।

মহিষাদলে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু

দিল্লির উপরে চাপ তৈরি! হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির আর্জি জানিয়ে ইন্টারপোলের দ্বারস্থ তারেক সরকার

সর্ষে বাটা তেতো হয়ে যাচ্ছে? রান্নার স্বাদ নষ্ট হওয়ার আগে জেনে নিন সহজ সমাধান

সোনা পাপ্পুর মামলায় শান্তনু সিন্‌হার পরিবারের সদস্যদের তলব করল ED

বয়স মাত্র ৭ মাস, কেমন দেখতে হয়েছে ভিকি-ক্যাটরিনার পুত্র বিহান? খোলসা করলেন দাদু

রাইস কুকার না প্রেসার কুকার? রান্নার কাজে কোনটি এগিয়ে, জানালেন বিশেষজ্ঞরা

বাঙালির চিরন্তন স্বাদের অনন্য রেসিপি, সহজেই বানিয়ে নিন দই মাছ

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাত্রা নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করল আদালত

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

কঙ্গোর বিরুদ্ধে ১-০ গোলে জিতে নকআউটে কলম্বিয়া, চাপে পড়ল পর্তুগাল

বিশ্বকাপের মাঝে মা’কে হারালেন ফ্রান্সের কোচ দেশম, খেলা ছেড়ে ফিরছেন দেশে

শুভেন্দুর নির্দেশের পরেই আট বছর আগে বাম কর্মী খুনে ১০ অভিযুক্ত গ্রেফতার