‘বেকার’ বরিস জেলে পেলেন সায়েন্স টিচারের চাকরি

খবর প্রকাশ করেছে দ্য সান পত্রিকা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অবশেষে জেলে চাকরি পেলেন বরিস বেকার (Boris Becker)। জেল সূত্রে খবর, বরিস চাকরি পেয়েছেন স্পোর্টস সায়েন্স টিচারের (Sports science teacher ) । আর এই নিয়ে জেলবন্দিদের একাংশের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ। তাদের অভিযোগ, বসির বেকার (Boris Becker)প্রাক্তন উইম্বলডন তারকা বলেই জেল আধিকারিক তাঁকে এই সুবিধে দিয়েছে। বরিসের বিরুদ্ধে অভিযোগ আর্থিক প্রতারণার। তিনি নিজেকে দেউলিয়াও (bankrupt) ঘোষণা করেছিলেন। সেটা ২০১৭ সালের ঘটনা।আর যে বছর তিনি নিজেকে দেউলিয়া (bankrupt) ঘোষণা করেন সেই সময় তাঁর মোট সম্পত্তির পরিমাণ ছিল ৫০ মিলিয়ন ডলার। কর ফাঁকির অভিযোগ প্রকাশ্যে আসতেই বিষয়টি নিয়ে শোরগোল পড়ে যায়। বরিস বেকার সেই সময় জানান, তিনি কিছু সম্পত্তির কথা গোপন রেখেছিলেন। মামলা গড়ায় আদালত পর্যন্ত।

আদালতের (Court) দোষী সাব্যস্ত হন বরিস। তাঁর বিরুদ্ধে ওঠা চারটি অভিযোগ আদালতে প্রমাণিত হয়েছে। আদালত বরিসকে (Boris Becker)আড়াই বছরের কারাবাসের সাজা দেয়। বরিসের সাজা পাওয়ার খবর ছড়িয়ে পড়তে ক্রীড়াজগতে শুরু হয় হৈচৈ। বরিসের জেলে যাওয়ার কথা শুনে কেঁদে ফেলেন জোকোভিচ। সংবাদমাধ্যমে সেই বিরল মুহূর্ত ভাইরাল হয়। প্রশ্ন উঠছিল, জেলে থাকাকালীন বরিসকে কী ভূমিকায় দেখা যাবে।

দ্য সান পত্রিকার খবর অনুসারে, জেলে বরিসকে স্পোর্টস সায়েন্স টিচারের (Sports science teacher ) চাকরি দেওয়া হয়েছে। নিয়ম অনুসারে, জেলে প্রত্যেক বন্দিকে কিছু না কিছু দায়িত্ব দেওয়া হয়। তবে সেটা সব কিছুই নির্ভর করে বন্দির পারফরম্যান্সের ওপর। বরিসের (Boris Becker)ক্ষেত্রে পুরোটাই ব্যতিক্রমী ঘটনা হয়ে গিয়েছে। সে কারণে বন্দিদের একাংশের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ।

আরও পড়ুন আড়াই বছরের জেল হল বরিস বেকারের

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের