আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কোপা আমেরিকার আগে আমেরিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ ব্রাজিলের

নিজস্ব প্রতিনিধি : চলতি বছর কোপা আমেরিকার আসর বসবে মার্কিন যুক্তরাষ্ট্রে। তার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল। একটি প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ আগেই জানা গিয়েছিল। এবার দ্বিতীয় প্রতিপক্ষের নামও জানা গেল। দ্বিতীয় ম্যাচটি পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ান খেলবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে।

কোপা আমেরিকা শুরুর আগে মার্কিন যুক্তরাষ্ট্রে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিল। গত ডিসেম্বরে জানা গিয়েছিল, মেক্সিকোর বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের তরফে জানানো হয়েছে, ৮ জুন মেক্সিকোর বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ান। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। আগামী ১২ জুন সেই প্রস্তুতি ম্যাচ খেলা হবে। ফ্লোরিডার অরল্যান্ডোতে হবে ব্রাজিল-মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাচ। উল্লেখ্য, ১৬ দলের কোপা আমেরিকায় ডি গ্রুপে খেলবে ব্রাজিল। ব্রাজিলের গ্রুপেই থাকবে কলম্বিয়া ও প্যারাগুয়ে। পাশাপাশি কোস্টারিকা ও হন্ডুরাসের মধ্যে একটি দল জায়গা পাবে ব্রাজিলের গ্রুপে। আগামী ২৩ মার্চ মধ্য আমেরিকার দুটি দেশের মধ্যে খেলা হবে। যে দল জিতবে সেই দলই কোপা আমেরিকায় ব্রাজিলের গ্রুপে জায়গা করে নেবে।

এর আগে গত বারের বিশ্ব চ্যাম্পিয়ান আর্জেন্টিনা কোমা আমেরিকার আগে প্রস্তুতি ম্যাচের সূচি ঘোষণা করে দিয়েছে। কোপা আমেরিকার প্রতিযোগিতা শুরুর আগে আর্জেন্টিনা খেলবে ইকুয়েডর ও গুয়াতেমালার বিরুদ্ধে।

Published by:

Share Link:

More Releted News:

সাই সুদর্শনের দাপটে খড়কুটোর মতো উড়ে গেল চেন্নাই, আট উইকেটে জিতল গুজরাত

একাই টানলেন দলকে, রুতুরাজের ব্যাটে ভর করে গুজরাতকে ১৫৯ রানের লক্ষ্য দিল চেন্নাই

কেমন রয়েছে শরীর, বড় আপডেট দিলেন ক্যাচ ধরতে গিয়ে আহত দিল্লি তারকা পেসার এনগিডি

বয়সকে ‘ডোন্ট কেয়ার’, ৪১-এও সেরা ফর্মে, রোনাল্ডোর ফিটনেসের আসল রহস্য কী?

ফিট হলেও ‘ইচ্ছাকৃতভাবে’ চেন্নাই শিবিরে যোগ দিচ্ছেন না ধোনি? প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

জয়পুরে ভিড়ের মধ্যে অভিষেক শর্মার হাত ধরে টানাটানি মহিলা ভক্তের, ক্ষুব্ধ নেটমহল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ