বিশ্বকাপের আগে ‘সুপারক্লাসিকো’-তে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা

ফুটবল প্রেমীদের জন্য বড়সড় সুখবর।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফুটবল প্রেমীদের জন্য বড়সড় সুখবর। বিশ্বকাপের আগেই মুখোমুখি হতে চলেছে ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল-আর্জেন্টিনা। তবে আমেরিকা মহাদেশে নয়, অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরের ভরা স্টেডিয়ামে দ্বৈরথে মাতবেন লিওনেল মেসি এবং নেইমার। বিশ্ব ফুটবলের এই দলের মহাতারকার লড়াইকে দেখার জন্য সর্বদাই মরিয়া হয়ে থাকেন গোটা পৃথিবীর ফুটবল ভক্তরা। আসন্ন কাতার বিশ্বকাপে আদৌ ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হবে কিনা সেটা বলা সম্ভব নয়। সেখানে একটা কিন্তু থেকেই যাচ্ছে। কারণ, বিশ্বকাপে কোন দল কার মুখোমুখি হবে সেটা নির্ভর করে সম্পূর্ণ ভাগ্যের উপর। তবে আগামী ১১ জুন অজিদের দেশে ফুটবল যুদ্ধে নামবে পেলে এবং মারাদোনার দেশ। এমনটাই জানানো হয়েছে, অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রশাসনের তরফ থেকে। আর এই ম্যাচের নাম রাখা হয়েছে ‘সুপারক্লাসিকো’। এর আগে ২০১৭ সালে মেলবোর্নে খেলেছিল ব্রাজিল ও আর্জেন্টিনা।

ভিক্টোরিয়ান সরকারের তরফ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ‘মেলবোর্ন গ্রাউন্ডে বিশ্ব ফুটবলের অন্যতম দু’টি সফল দলের খেলা আমরা আয়োজন করতে চলেছি। ২০১৭ সালের পর ফের এখানে মুখোমুখি হতে চলেছে ব্রাজিল এবং আর্জেন্টিনা। মেলবোর্নকে আমরা গ্রেট স্পোর্টিং সিটি হিসেবে তুলে ধরতে চাই’।

এর আগে গতবছর সেপ্টেম্বর মাসে সাও পাওলোতে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। তবে উভয় দলের ফুটবলাররা কোভিড প্রোটোকল ভাঙার জন্য খেলা কয়েক মিনিট পরই খেলা বন্ধ করে দেওয়া হয়। সেই ম্যাচ এখনও হয়নি।

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির