দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৩ ওভারে ৯ উইকেট, টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড গড়লেন অনামী ক্রিকেটার

নিজস্ব প্রতিনিধি: ব্রাজিল-লেসোথোর মধ্যকার মহিলা টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে বল হাতে রীতিমতো তাণ্ডব চালালেন লরা কার্ডোসো। তিন ওভারে চার রানে নয়টি উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ব্রাজিলিয়ান এই ফাস্ট বোলার। তাঁর আগে এমন রেকর্ড গড়তে পারেননি কেউই, T20 আন্তর্জাতিক বিশ্বকাপের ইতিহাসে এটাই প্রথম। তিন ওভারে মাত্র চার রানের মধ্যেই নয়টি উইকেট তুলে নিয়েছেন তিনি। যার ফলে টি-টোয়েন্টি আন্তর্জাতিক (পুরুষ বা নারী) ম্যাচের সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে গেলেন তিনি। এর আগে এই রেকর্ডটি ছিল ভুটানের সোমান ইয়েশের দখলে। যিনি ২০২৫ সালের ডিসেম্বরে মিয়ানমারের বিপক্ষে একটি পুরুষদের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ৮ উইকেট নিয়েছিলেন সামান্য রানেই। এবার তাঁকে টপকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে সর্বোচ্চ রান শিকারি হয়ে গেলেন লরা।

যদিও এর আগে মহিলাদের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের সেরা বোলার ছিলেন ইন্দোনেশিয়ার আর.রোহমালিয়া। তিনি ২০২৪ সালে মঙ্গোলিয়ার বিপক্ষে বিনা রানেই ৭ উইকেট নিয়েছিলেন। এদিন ব্রাজিলের হয়ে প্রথমেই বোলিং করতে মাঠে নামেন লরা। মাঠে নামার সঙ্গে সঙ্গেই ব্যাটসম্যানদের ওপর চাপ সৃষ্টি করেন তিনি। প্রথম ওভারের শেষ তিন বলে উইকেট নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। এরপর, কার্ডোসো তাঁর পরের ওভারের প্রথম দুই বলেই দুটি উইকেট নিয়ে টানা পাঁচটি উইকেট তুলে নেন। এরপর দ্বিতীয় ওভারে চারটি উইকেট নেন। তৃতীয় ওভারে আরও দুটি উইকেট নিয়ে নজির গড়েন তিনি। তবে ব্রাজিলের হয়ে বাকি উইকেটটি নেন মারিয়ান আর্থার। কার্ডোসোর এই নিখুঁত বোলিংয়ের ফলে লেসোথোর পুরো দল মাত্র ৬.২ ওভারে ১৩ রানে অলআউট হয়ে যায় এবং তাদের ইনিংসের সমাপ্তি ঘটে।

৯ এপ্রিল গ্যাবোরোনের বতসোয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশন ওভাল ২-এ অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথম ব্যাট করতে নামে ব্রাজিল। মাত্র ৮ উইকেটে ২০২ রান করে দলটি। এদিন দলের হয়ে ঝোড়ো ইনিংস খেলেন মানিক মাচাদো। যিনি সাতটি চারসহ ৪১ বলে অপরাজিত থেকে ৬৯ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। রবার্টা অ্যাভেরি ৩৫ বলে ৪৮ রান করেন। এরপর লরা কার্ডোসো বিধ্বংসী ব্যাটিং শুরু করলে ব্রাজিল ১৮৯ রানে জয়লাভ করে। সুতরাং ব্যাটিং-বোলিং দুটিতেই সমান দক্ষ তিনি। তাই পারফরম্যান্স টি-টোয়েন্টি ক্রিকেটে বোলিংয়ের জন্য একটি নতুন মানদণ্ড স্থাপন করেছে। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে এক ইনিংসে নয়টি উইকেট নেওয়া চাট্টিখানি কথা নয়! কিন্তু তিনি অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন। যা ক্রিকেট ইতিহাসের একটি স্মরণীয় মুহূর্ত হয়ে রয়ে গেল। কার্ডোসো প্রমাণ করেছেন যে ক্রিকেটে কিছুই অসম্ভব নয়।

Published by:

Share Link:

More Releted News:

লজ্জার হার লখনউয়ের, দুরন্ত বোলিংয়ে ম্যাচ জিতল রাজস্থান

ব্যর্থ বৈভব-যশস্বী, খোঁড়াতে-খোঁড়াতে ১৫৯ রান তুলল রাজস্থান

নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে নামার আগেই শাস্তি পেলেন লিটনরা

ওয়াংখেড়েতে ক্রিকেটপ্রেমীদের স্বপ্নপূরণের সম্ভাবনা, মুখোমুখি হতে পারেন ধোনি-রোহিত

IPL-এর মাঝেই সিগারেটে সুখটান দিচ্ছেন প্রোটিয়া পেসার রাবাদা, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক

হার্দিকের সঙ্গে বেড়েছে দুরত্ব? দুই ভাইয়ের সম্পর্কের জটিলতা নিয়ে মুখ খুললেন ক্রুনাল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ