নেইমার, দানিলোর পরে চোট সান্দ্রোর, ক্যামেরুনের বিরুদ্ধে খেলছেন না

ক্যামেরুনের বিপক্ষে তাঁর পরিবর্তে শুরু থেকেই মাঠে থাকবেন তেল্লেসই।

Share:

নিজস্ব প্রতিনিধি, দোহা: সুই‍ৎজারল্যান্ডকে হারিয়ে ইতিমধ্যেই শেষ ষোলোয় পৌঁছে গিয়েছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ান ব্রাজিল। কিন্তু ক্যামেরুনের বিরুদ্ধে মাঠে নামার আগেই ফের দুঃসংবাদ। কোমরের নিচে চোট পাওয়ায় গ্রুপ লিগের শেষ ম্যাচে মাঠে নামতে পারছেন না ফর্মে থাকা লেফট ব্যাক আলেক্স সান্দ্রোও। অর্থা‍ৎ ক্যামেরুনের বিপক্ষে মাঠে থাকছেন বিশ্বস্ত খেলোয়াড়। যদিও সেলেসাওদের কাছে সবচেয়ে স্বস্তির খবর হল, চোট খুব গুরুতর নয় সান্দ্রোর। ফলে নক আউট পর্বে ফের দলের হয়ে নামতে পারবেন।

বিশ্বকাপ শুরু হতে না হতেই একের পর খেলোয়াড়ের চোট আঘাতে বড় সমস্যায় সাম্বার দেশ। সময় যত বাড়ছে ততই দীর্ঘ হচ্ছে চোটগ্রস্ত খেলোয়াড়দের তালিকা। চোটের কারণে কাতার বিশ্বকাপে লেফট-ব্যাক সান্দ্রো আদৌ খেলতে পারবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা ছিল। কিন্তু সব অনিশ্চয়তাকে দূরে সরিয়ে রেখে প্রথম দুটি ম্যাচেই মাঠ দাপিয়ে বেড়িয়েছেন তিনি।

সার্বিয়া ও সুই‍ৎজারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত খেলেছেন। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, সোমবার রাতে সুই‍ৎজারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের অন্তিম সময়ে হঠা‍ৎই কোমরের নিচে ব্যাথা অনুভব করেন সান্দ্রো। কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে মাঠ থেকে তুলে নেন ব্রাজিলের কোচ তিতে। বদলি হিসেবে মাঠে নামানো হয় আলেক্স তেল্লেসকে। আপাতত বিশ্রামেই রাখা হচ্ছে সান্দ্রোকে। ক্যামেরুনের বিপক্ষে তাঁর পরিবর্তে শুরু থেকেই মাঠে থাকবেন তেল্লেসই।

ইয়েমেনে সৌদি আরবের হামলায় শিশু সহ নিহত ৩৩, আহত একাধিক

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা