Paris Olympics 2024: চোরের খপ্পরে এবার ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার জিকো

Share:

নিজস্ব প্রতিনিধি, প্যারিস: বিশ্বের সেরা ক্রীড়া আসরে সেরা ক্রীড়াবিদরা তাঁদের নৈপুণ্য প্রদর্শনের আগেই ‘খেল’ দেখাতে শুরু করল চোরেরা। আর্জেন্টিনার তারকা ফুটবলার থিয়াগো আলমাদার পরে এবার চোরেদের হাতে কার্যত সর্বস্বান্ত হলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার জিকো। ৭১ বছর বয়সী ফুটবলারের গাড়ির ভিতর থেকে মূল্যবান ব্যাগ নিয়ে চম্পট দিয়েছে চোরের দল। ব্যাগে নগদ অর্থ, ঘড়ি ও হীরের গয়না মিলে প্রায় ৫ লক্ষ ইউরোর সমমূল্যের সামগ্রী ছিল। ইতিমধ্যেই প্যারিস পুলিশের কাছে চুরি যাওয়ার বিষয়টি লিখিতভাবে জানিয়েছেন জিকো। তদন্ত শুরু করলেই চোরকে পাকড়াও করতে পারেনি পুলিশ। কিন্তু যেভাবে একের পর এক ক্রীড়াবিদ চুরির শিকার হচ্ছেন তাতে আতঙ্ক বাড়ছে।

ফরাসি এক সংবাদপত্র জানিয়েছে, ব্রাজিলের অলিম্পিক দলের সঙ্গে অতিথি হিসাবে প্যারিসে এসেছিলেন ৭১ বছর বয়সী কিংবদন্তি ফুটবলার জিকো। প্যারিসের এক জায়গা থেকে গাড়িতে চেপে অন্য জায়গায় যাচ্ছিলেন তিনি। ভুল করে গাড়ির জানলা খুলে রেখেছিলেন। আর সেই সুযোগেই তাঁর ব্যাগ নিয়ে চম্পট দিয়েছে চোরের দল। খোয়া যাওয়া ব্যাগে প্রায় ৫ লক্ষ ইউরোর সমপরিমাণ মূল্যের সামগ্রী ছিল। যদিও আর এক বার্তা সংস্থা জানিয়েছে, জিকোর ব্যাগ চুরি হলেও খোয়া যাওয়া সামগ্রীর মূল্য পাঁচ লক্ষ ইউরোর কম।

উল্লেখ্য, গত বুধবার মরক্কোর বিরুদ্ধে খেলতে নামার আগেই অলিম্পিক্সের গেমস ভিলেজ থেকেই চুরি গিয়েছিল আর্জেন্টিনার তারকা ফুটবলার থিয়াগো আলমাদার ঘড়ি, আংটি-সাহ মূল্যবান সামগ্রী। ওই ঘটনা নিয়েও শোরগোল পড়ে গিয়েছে। একদিকে জঙ্গি হামলা রোখার ব্যবস্থা করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে প্যারিস পুলিশকে। তার উপরে একের পর এক চুরির ঘটনা পুলিশ আধিকারিকদের রাতের ঘুম কেড়ে নিয়েছে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে