নেইমারকে নিয়ে বড় খবর দিল ব্রাজিল, কবে নামবেন মাঠে?

Share:

নিজস্ব প্রতিনিধি:  বিশ্বকাপ যত এগিয়ে আসছে, ততই বাড়ছে উত্তেজনা। আর সেই মঞ্চে ব্রাজিলের জার্সিতে নেইমারকে দেখার অপেক্ষায় রয়েছেন কোটি কোটি ফুটবলপ্রেমী। কিন্তু বিশ্বকাপের ঠিক আগে ব্রাজিল শিবিরে সবচেয়ে বড় চিন্তার নাম ছিল নেইমার। মাংসপেশীতে চোটের কারণে প্রস্তুতি ম্যাচে পানামা ও মিসরের বিরুদ্ধে মাঠে নামতে পারেননি দলের সবচেয়ে বড় তারকা। ফলে তাঁকে ঘিরে অনিশ্চয়তা ক্রমশ বাড়ছিল।   তবে সেই উদ্বেগ অনেকটাই দূর করল ব্রাজিল ফুটবল ফেডারেশনের সাম্প্রতিক আপডেট। দলের মেডিক্যাল টিম জানিয়েছে, কাফ ইনজুরি থেকে সেরে ওঠার পথে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে নেইমারের। চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়ায় তিনি ইতিবাচক সাড়া দিচ্ছেন এবং আগের তুলনায় অনেকটাই সুস্থ বোধ করছেন।

ব্রাজিলের পক্ষ থেকে জানানো হয়েছে চোট থেকে দ্রুত সেরে উঠছেন নেইমার। গত মাসের স্ক্যানে ধরা পড়ে গ্রেড টু মাত্রায় পেশী ছিড়ে গিয়েছে নেইমারের। সেই কারণে ব্রাজিলের সর্বকালের শীর্ষ গোলদাতা দুই থেকে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গিয়েছিলেন।  সোমবার (৮জুন) আরেকটি স্ক্যান করানো হয়েছে ৩৪ বছর বয়সী ফরোয়ার্ডের। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন একটি বিবৃতিতে জানিয়েছে, ‘শারীরিক পরীক্ষায়  তাঁর  ভালো অগ্রগতি দেখা গিয়েছে। তিনি ব্রাজিল জাতীয় দলের মেডিকেল স্টাফদের পরিকল্পনা অনুযায়ী আরোগ্য ও শারীরিক প্রস্তুতির প্রক্রিয়া চালিয়ে যাবেন।’ 

আরও পড়ুন: বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকে ঢুকতে দিল আমেরিকা, জানুন কারণ

উল্লেখ্য,  নেইমারের অনুপস্থিতি ব্রাজিলের আক্রমণভাগে বড় প্রভাব ফেলতে পারে বলেই মনে করেছিলেন ফুটবল বিশেষজ্ঞরা। কারণ গোল তৈরির ক্ষমতা এবং নেতৃত্ব দেওয়া  সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। তাই তার চোটের খবর সমর্থকদের মধ্যে উদ্বেগ তৈরি করেছিল।  তবে এবার সেই উদ্বেগ কিছুটা কমেছে। যদিও এখনও  তাঁর মাঠে ফেরার নির্দিষ্ট দিন জানানো হয়নি, তবুও চিকিৎসকরা তার শারীরিক অবস্থার  উন্নতিতে সন্তুষ্ট। বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর আগে নেইমার পুরোপুরি ফিট হয়ে উঠবেন বলেই আশা করা হচ্ছে। 

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

ছত্তিশগড়ে কংগ্রেস নেতাদের কনভয়ে হামলায় জড়িত ১০ মাওনেতাকে মৃত্যুদণ্ডের সাজা

CAA-তে নাগরিকত্বের আবেদন নিয়ে বড় পদক্ষেপ, হুগলিতে শুরু শুনানি

‘প্রমাণ ছাড়াই চরিত্রহনন চলছে’, দিশা সালিয়ানের মৃত্যু মামলা নিয়ে নীরবতা ভাঙলেন আদিত্য ঠাকরে

জেলাস্তরের খেলায় পড়ুয়াদের জয়ে গোটা স্কুলকে বিরিয়ানি খাওয়ালেন প্রধান শিক্ষক

‘আইএসআই ঘনিষ্ঠ’কে দিল্লিতে দূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকার, ছাড়পত্র দেয়নি মোদি সরকার

‘দেশজুড়ে চর্চা হচ্ছে’, মুখ্যমন্ত্রী শুভেন্দুর কাজের ভূয়সী প্রশংসা রাজনাথের

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় রেগে কামড়ে স্ত্রীর নাক কেটে নিলেন বদমেজাজি স্বামী

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা