শনি রাতে নিউইয়র্কে মহাকাব্যিক লড়াই, মরক্কোর মুখোমুখি ব্রাজিল

Share:

নিজস্ব প্রতিনিধি: কাউন্টডাউন শুরু। আজ শনিবার (১৩ জুন) রাতে নিউইয়র্কে এক মহাকাব্যিক লড়াইয়ে মুখোমুখি হচ্ছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও আফ্রিকার সিংহ মরক্কো। ভারতীয় সময় রবিবার (১৪ জুন) ভোর সাড়ে তিনটের সময়ে মাঠে গড়াবে ম্যাচটি।  একদিকে ষষ্ঠ শিরোপার স্বপ্নে বিভোর ব্রাজিল, অন্যদিকে আবারও বিশ্বকে চমকে দেওয়ার প্রত্যয়ে উজ্জীবিত মরক্কো। ফলে এক রোমাঞ্চকর ম্যাচের সাক্ষী হতে চলেছেন বিশ্বের ফুটবল প্রেমীরা।

এখনও পর্যন্ত বিশ্বকাপে শুধু একবারই মুখোমুখি হয়েছে ব্রাজিল ও মরক্কো।  ২৮ বছর আগে ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপের গ্রুপ পর্বে সেই ম্যাচে ব্রাজিল ৩-০ গোলে জয় পেয়েছিল। গোল করেছিলেন রোনালদো, রিভালদো ও বেবেতো।  তবে সবমিলিয়ে মোট তিনবার মুখোমুখি হয়েছে দুই দল। ব্রাজিল জয়ী হয়েছে দু’বার। আর মরক্কো ২০২৩ সালের বন্ধুত্বমূলক ম্যাচে ২-১ গোলে ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়েছিল। তবে আজকের ম্যাচে অতীতের পরিসংখ্যান কোনও কাজে আসবে না বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।

ষষ্ঠবার বিশ্বকাপ জয়ের জন্য দলের তারকা ফুটবলার নেইমার জুনিয়রকে ছাড়াই ‘হেক্সা মিশন’ শুরু করতে হচ্ছে ব্রাজিলকে। তবে তাতে দলের শক্তির তেমন হেরফের হচ্ছে না। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, কাসেমিরো, ব্রুনো গিমারাইস, মারকুইনিওসদের মতো তারকাদের নিয়ে গড়া দলটি এখনো বিশ্বের অন্যতম ভয়ঙ্কর শক্তি। দ্রুতগতির আক্রমণ, বলের দখল ধরে রাখা এবং মুহূর্তে ম্যাচের চিত্র বদলে দেওয়ার ক্ষমতা রয়েছে এই সব তারকা ফুটবলারের। ইতিহাস ব্রাজিলের পক্ষে কথা বললেও মরক্কোকে যথেষ্টই গুরুত্ব দিচ্ছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তাঁর কথায়, ‘প্রথম ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, আজকের ম্যাচ গ্রুপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। এই ম্যাচই গ্রুপের শীর্ষস্থান নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে।’

অন্যদিকে, গোটা বিশ্বকে চমকে দিয়ে ২০২২ সালে কাতার বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছানো মরক্কোকে খুব একটা অবহেলা করা যাবে না। গত কয়েক বছরে আফ্রিকান সিংহরা প্রমাণ করেছে, ইউরোপ কিংবা দক্ষিণ আমেরিকার ফুটবল পরাশক্তিদের হারানো তাদের জন্য অসম্ভব নয়। দলে তারকা ফুটবলার বলতে একমাত্র অধিনায়ক আশরাফ হাকিমি। তাঁর নেতৃত্বে গড়া বর্তমান দলটি আরও পরিণত, আরপ অভিজ্ঞ। শৃঙ্খলাবদ্ধ রক্ষণভাগ, দৃঢ় মাঝমাঠ এবং বিদ্যুৎগতির পালটা আক্রমণই সবচেয়ে বড় অস্ত্র মরক্কোর। ব্রাজিলের বিরুদ্ধে নামার আগে যথেষ্টই সতর্ক মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমি। তাঁর কথায়, ‘আমরা সবাই ব্রাজিলকে সমীহ করি। অনেকে বলেন, এটা আগের সেই ব্রাজিল নয়। কিন্তু ব্রাজিল তো ব্রাজিলই।’

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের