ক্যামেরুন হেরে গেল তাঁর সন্তানেরই গোলে

ম্যাচের ফলাফল ১-০

Share:

আন্তর্জাতিক ডেস্ক: জিতলে ফুটবলার-সহ গোটা শিবির উচ্ছ্বাসে মেতে ওঠে। ঠিক বিপরিত চিত্র দেখা গেল সুইৎজারল্যান্ড শিবিরে। ক্যামেরুনের বিরুদ্ধে জয় পেয়েছে সুইৎজারল্যান্ড। ম্যাচের ফলাফল ১-০।

গোটা শিবির যখন উচ্ছ্বাসে মাতোয়ারা সেই সময় চুপ করে বসে রইলেন দলের ফরওয়ার্ড ব্রিল এমবোলো। কারণ, যে দেশের বিরুদ্ধে তাকে খেলতে হয়েছে, যে দেশ তাঁর গোলে পরাজিত হয়েছে, সেটা তাঁর জন্মভূমি। তাই, দল জিতলেও জয়ের উচ্ছ্বাসে তাঁকে মেতে উঠতে দেখা গেল না।

১৯৯৭ সালে ক্যামরুনের রাজধানী ইওয়ান্দেতে জন্ম এমবেলোর। স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়ায় এমবেলোকে নিয়ে প্রথমে ফান্সে, পরে সেখান থেকে সুইৎজারল্যান্ড চলে আসেন তার মা। এমবেলোর বয়স তখন মাত্র পাঁচ। বদলে যায় মা-সন্তানের নাগরিক পরিচয়। সুইৎজারল্যান্ডের বাসেলের একটি বাড়িতে তারা থাকা শুরু করেন। ফুটবলে পায়েখড়ি সেখানেই। এবারের বিশ্বকাপে হয়ে একমাত্র গোল করেন তিনি।

গোলটা হয়েছে আশ্চর্য উপায়ে। গ্রানিত জাকা পাস দেন বক্সের ডানদিকে থাকা জেরদান শাকিরিকে। সেখান থেকে ক্রস করেন বক্সের বাঁদিকে থাকা এমবেলোর দিকে।এমবেলোকে ভুলে যেতে হয়েছিল তার জন্মভূমির কথা। এ গোলটি ছাড়া সুইজারল্যান্ড-ক্যামেরুন ম্যাচে বলার মতো ঘটনা খুবই কম। বেশির ভাগ সময় দুই দলই এলোমেলো ফুটবল খেলেছে। 

সুইৎজারল্যান্ডের হয়ে ব্রিল এমবোলোর ফুটবলে অভিষেক ২০১৪-তে। নামেন সুইস সুপার লিগ ক্লাবের হয়ে। সেটা ২০১৪-য়ের ঘটনা দুই বছর বাদে ২০১৬-তে জার্মানির স্ক্যালকে ক্লাবে নাম লেখান ব্রিল। ব্রিল এখন মনোকো ক্লাবের খেলোয়াড়।

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার