ম্যাচ গড়াপেটায় জড়িত, নির্বাসিত জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়ক

আইসিসির সিদ্ধান্ত নিয়ে এখনও টেলরের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ম্যাচ গড়াপেটায় জড়িত থাকার অপরাধে জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়ক বেন্ডন টেলরকে সাড়ে তিন বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নির্বাসিত করল আইসিসি। শুক্রবার বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, ‘জিম্বাবোয়ের বিরুদ্ধে মোট চারটি অভিযোগ প্রমাণিত হয়েছে। দুর্নীতি বিরোধী ওই চার ধারায় অপরাধী সাব্যস্ত হওয়ায় তাঁকে সাড়ে তিন বছরের জন্য ক্রিকেট থেকে নির্বাসিত করা হয়েছে। আইসিসির সিদ্ধান্ত নিয়ে এখনও টেলরের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

গত ২৪ জানুয়ারি বিস্ফোরক অভিযোগ করেন জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়ক ব্রেন্ডন টেলর। ২৮৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলা উইকেটরক্ষক জানান, ২০১৯ সালের অক্টোবর মাসে একজন ভারতীয় ব্যবসায়ী তাঁকে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন। জিম্বাবোয়েতে একটি টি-২০ লিগ শুরু করার প্রস্তাবের পাশাপাশি ভারতে আসার জন্য ১৫ হাজার ডলারও দিয়েছিলেন। হাত পেতে ওই অর্থ নিয়েছিলাম, কেননা জিম্বাবোয়ে ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ৬ মাস কোনও টাকা পাইনি। আর ক্রিকেট ভবিষ্যতও যথেষ্ট অন্ধকারের মধ্যে ছিল।’

টেলরের এমন অভিযোগ ঘিরে ক্রিকেট দুনিয়ায় শোরগোল পড়ে যায়। ফের একবার ক্রিকেটে জুয়াড়িদের দাপট ও প্রভাবের প্রমাণ মেলে। ক্রিকেট দুনিয়ায় ধিক্কার পেলেও দুঃসময়ে পরিবারকে পাশে পেয়েছিলেন জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়ক। মাদকের নেশা থেকে তাঁকে সুস্থ করতে গত ২৫ জানুয়ারি নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয় টেলরকে।

নিজের মুখেই স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার কথা স্বীকার করায় আইসিসির পক্ষ থেকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে কোনও তদন্ত কমিটি গঠনের পথে হাঁটা হয়নি। এদিন সরাসরি সাড়ে তিন বছরের জন্য ক্রিকেট জীবন থেকে জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়ককে নির্বাসনে পাঠানোর কথা জানানো হয়।

উল্লেখ্য, ২০০৪ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত টেস্ট, একদিন ও টি-টুয়েন্টি মিলিয়ে ২৮৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন টেলর। ১৭টি শতরান সহ ৯ হাজার ৯৩৮ রান করেছেন। ক্রিকেট প্রেমীদের কাছ থেকে অসংখ্য কুর্নিশও আদায় করে নিয়েছেন। কিন্তু শেষ বেলায় এসে সব অর্জিত সম্মান ধুলোয় মিশিয়ে দিলেন।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার