প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

বছর কয়েক আগে অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার ব্রেট লি-র সঙ্গে প্রীতি জিনতার সম্পর্কের গুজব উঠেছিল। ব্রেট লি তাঁর সময়ের অন্যতম দ্রুতগতির বোলার হিসেবে বিবেচিত।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিনোদন মহলের সঙ্গে ক্রীড়া জগতের ওতপ্রোত সম্পর্ক রয়েছে। বর্তমানে বলিউডের একাধিক অভিনেত্রী ভারতীয় ক্রিকেট তারকাদের স্ত্রী। বলি নায়িকাদের সঙ্গে সুখে সংসার করছেন বিরাট কোহলি, যুবরাজ সিংহ, জাহির খান-সহ একাধিক ক্রিকেটার। বছর কয়েক আগে অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার ব্রেট লি-র সঙ্গে প্রীতি জিনতার সম্পর্কের গুজব উঠেছিল। ব্রেট লি তাঁর সময়ের অন্যতম দ্রুতগতির বোলার হিসেবে বিবেচিত। তিনি প্রথম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে খেলেছিলেন। এরপর তিনি কলকাতা নাইট রাইডার্সে যোগ দেন। তবে সেই সময়ে আইপিএল চলাকালীন প্রীতির সঙ্গে প্রায়শই তাঁকে দেখা যেত। কখনও মাঠের বাইরে, আবার কখনও মাঠের ভিতরে। যার ফলে তাঁদের সম্পর্ক নিয়ে ক্রমাগত গুঞ্জন ছড়াতে শুরু করেছিল। কিন্তু সত্যিই কি তাই? তাঁরা প্রেমে পরেছিলেন? অবশেষে প্রীতির সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে ব্রেট লি এই গুজবগুলি নিয়ে স্পষ্টভাবে জানিয়েছেন, ‘আমার কখনও কোনও বলিউড নায়িকার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল না। তা সত্ত্বেও আমাদের প্রেম নিয়ে যেভাবে চর্চা চলেছে, তা কখনই আমার ব্যক্তিগত জীবনকে প্রভাবিত করতে পারেনি। তাই লোকেরা যত খুশি জল্পনা-কল্পনা করতে পারেন, আমি কখনই এইসব বিষয়ে পাত্তা দিইনি।’ এরপর একই সাক্ষাৎকারে তিনি প্রীতি জিনতার ভূয়সী প্রশংসা করে বলেন, ‘তবে এটুকু বলতে পারি কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে খেলার সময় আমাদের মধ্যে ভাল বন্ধুত্ব গড়ে উঠেছিল। ভারতে আমার অন্যতম ঘনিষ্ঠ বন্ধু প্রীতি। তিনি অত্যন্ত বুদ্ধিমতী একজন মহিলা, আমি তাঁকে অপরিসীম শ্রদ্ধা করি।’

প্রীতিও ২০১১ সালে ব্রেট লি-র সঙ্গে সম্পর্কের গুজব নিয়ে কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়ে এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, কোনও সতীর্থ বা কোনও ক্রিকেটারের সঙ্গে তিনি প্রেম করেননি, করবেন না। সতীর্থদের সঙ্গে তাঁর নাম জড়ানোর কারণে তিনি ক্লান্ত। বর্তমানে প্রীতি জিনতা বিবাহিত। দুটি যমজ সন্তানের মা। সিনেমার ক্ষেত্রে, প্রীতিকে শীঘ্রই রাজকুমার সন্তোষীর ‘বাটওয়ারা ১৯৪৭’ ছবিতে দেখা যাবে। 

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম