বিশ্বকাপে এখনও পর্যন্ত একমাত্র অপরাজিত ব্যাটার, চেনেন তাঁকে?

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা শেষের দিকে। গ্রুপ পর্বের ৪০টি ম্যাচের মধ্যে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) পর্যন্ত ৩৯টি ম্যাচ হয়েছে। আগামিকাল শুক্রবার (২০ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়া ও ওমানের খেলা হলেই শেষ হবে গ্রুপ লিগের খেলা। পরের দিন শনিবার থেকে শুরু হবে সুপার এইটের লড়াই। এখনও পর্যন্ত গ্রুপ লিগের খেলায় একটি দলের এক ব্যাটার অপরাজিত রয়েছেন। বিপক্ষের তাবড়-তাবড় বোলারদের পিটিয়ে ছাতু করেছেন। বহু চেষ্টা করেও তাঁকে সাজঘরে পাঠানো যায়নি। কে তিনি জানেন?

না তিনি কোনও ভারতীয়, কোনও ইংলিস কিংবা পাকিস্তানি নন। না, তিনি দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার খেলোয়াড়ও নন। তাহলে কে তিনি? শুনলে অবাক হবেন বিপক্ষের বোলারদের কাছে ত্রাস হয়ে দাঁড়ানো ওই খেলোয়াড়টি হলেন জিম্বাবোয়ের ওপেনার ব্রায়ান বেনেট। চলতি বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই শক্তিশালী দলকে হারিয়ে চমকে দিয়েছে সিকন্দর রাজার দল। গ্রুপ লিগে অপরাজিত এবং শীর্ষে থেকে শেষ আটে জায়গা করে নিয়েছে। আর তার পিছনে বড় ব্যবধান রেখেছেন বেনেট। প্রথম ম্যাচে ওমানের বিরুদ্ধে ৩৫ বলে সাতটি চারের সাহায্যে ৪৮ রান করে অপরাজিত ছিলেন। স্ট্রাইক ছিল ১৩৩.৩৩। পরের ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওপেনিংয়ে নেমে সাতটি চারের সাহায্যে ৫৬ বলে অপরাজিত ৬৪ রানের এক ঝোড়ো ইনিংস খেলেছিলেন। স্ট্রাইক ছিল ১১৪.২৯।

বৃষ্টির কারণে আয়ারল্যান্ডের সঙ্গে ম্যাচ ভেস্তে গিয়েছিল। ফলে ব্যাট করার সুবিধা পাননি বেনেট। বৃহস্পতিবার কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে গ্রুপ লিগের শেষ খেলায় আয়োজক শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল জিম্বাবোয়ে। ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে জয় এনে দিয়ে সাজঘরে ফিরেছেন বেনেট। ৪৮ বলে আটটি চারের সাহায্যে করেছেন ৬৩ রান। অর্থা‍ৎ তিন ম্যাচে বেনেটের ব্যাট থেকে এসেছে ১৭৫ রান। মোট বাউন্ডারি হাঁকিয়েছেন ২২টি। যে ছন্দে রয়েছেন বেনেট, তাতে সুপার এইটে তিনি যে প্রতিপক্ষের অধিনায়কদের রাতের ঘুম কেড়ে নেবেন তা নিয়ে কোনও সন্দেহ নেই।

কাজ বন্ধ রেখে পুরসভার গেটে ধর্না, বেতন চেয়ে সরব সাফাই কর্মীরা

প্রাক্তন সহপাঠীর হাতে ধর্ষিতা বায়ু সেনা আধিকারিকের স্ত্রী, ভয়ঙ্কর ঘটনা নাগপুরে

‘পার্টি অফিস থেকে আরম্ভ করে বিশ্ববিদ্যালয় সব মধুচক্র হয়ে গিয়েছে’, বিস্ফোরক দিলীপ ঘোষ

২ কোটি টাকা হাতাতে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে দুনিয়া থেকে সরাল লোভী স্ত্রী

মাছের ভেড়ি দখল ঘিরে মারধর, বাড়িতে ঢুকে হুমকি! ফের কাঠগড়ায় শাহজাহান ঘনিষ্ঠ দুষ্কৃতীরা

মরুর শিয়ালদের বিরুদ্ধে ২০০ ম্যাচের মাইলফলক স্পর্শ করবেন মেসি

চিকি‍ৎসকের প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না কাশির সিরাপ, বড় নির্দেশ কেন্দ্রের

৩০০ কোটি টাকার মাটি চুরির অভিযোগে জড়াল অভিষেকের নাম, FIR দায়ের ববির

NEET পরীক্ষার প্রশ্নফাঁস রুখতে ২২ জুন পর্যন্ত টেলিগ্রাম নিষিদ্ধ করল কেন্দ্র

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে কমবে কি অস্বস্তি? জানুন আবহাওয়া আপডেট

ক্যালিফোর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন B-52 বোমারু বিমান, নিহত ৮

মাসে ভাতা পান ১০ হাজার, কাউন্সিলর অনন্যার সন্তোষপুরের প্রাসাদোপম বাড়ি নিয়ে উঠেছে প্রশ্ন

আমেরিকার সঙ্গে চুক্তি সত্বেও সামরিক প্রস্তুতি জোরদার করছে ইরান

শ্রীলঙ্কার খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতি, ভারতের হয়ে অভিষেকের আগেই শাস্তির মুখে পড়বেন বৈভব?