টেস্টে চারশো রান করে অনন্য কীর্তি ব্রায়ান লারার

বাউন্ডারি ৪৩টি। আর ওভার বাউন্ডারি চারটি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ম্যাথু হেডেনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে এক ইনিংসে ৪০০ রান করে এক নতুন রেকর্ড স্থাপন করলেন ব্রায়ান লারা। চারশো রানের মধ্যে বাউন্ডারি ৪৩টি। আর ওভার বাউন্ডারি চারটি। ওয়েস্ট ইন্ডিজ খেলছে ইংল্যান্ডের বিরুদ্ধে।

১০ বছর আগে এই সেন্ট লুসিয়ার মাঠেই লারা টেস্ট ক্রিকেটে এক ইনিংসে ৩৭৫ রান করে নতুন রেকর্ড তৈরি  করেছিলেন। তার রেকর্ড ভেঙে দেন সেই ম্যাথু। করেছিলেন ৩৮০ রান।  নতুন রেকর্ড তৈরি করে স্বভাবতই আপ্লুত ওয়েস্ট ইন্ডিজের এই ব্য়াটার। খেলা দেখতে মাঠে হাজির ছিলেন অ্যান্টিগার প্রধানমন্ত্রী বল্ডউইন স্পেনসার। চারশো রান হতেই তিনি তো বটেই স্টেডিয়ামে উপস্থিত সকলেই নিজের আসন ছেড়ে উঠে ব্রায়ান লারাকে করতালি দিয়ে অভিবাদন জানান। 

লারার এই দুর্দান্ত পারফরম্যান্সে খুশি ইংল্যান্ডের অধিনায়ক মাইকেল ভগ্যান। সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে এই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারের প্রশংসা করতে গিয়ে তিনি বলেন, ‘আমরা মাঠে নামি কিছু লক্ষ্য নিয়ে। কিন্তু লারার মধ্যে রয়েছে ঈশ্বর প্রদত্ত প্রতিভা। ও যেন ঈশ্বরের তৈরি। লারাকে দ্রুত প্যাভিলিয়নে ফেরাতে আমাদের বোলাররা কম চেষ্টা করেনি। দেওয়া হয়েছিল সেই সব বল, সাধারণভাবে অন্যান্য বোলাররা লোভ সামলাতে পারে না। কিন্তু ওকে কোনওভাবে প্ররোচনায় ফেলতে পারিনি। নিঃসন্দেহে এক বেনজির ঘটনা। প্রশংসা করতেই হয়। ‘

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে ওয়েস্ট ইন্ডিজ তিনটি টেস্ট ম্যাচে হেরেছে। স্বাভাবিকভাবে শিবির কিছুটা হলেও ঝিমিয়ে। এই অবস্থায় ব্রায়ান লারার ৪০০ রান শিবিরের বাকি খেলোয়াড়দের কিছুটা হলেও অক্সিজেন জোগাবে।

আরও পড়ুন ১৬ এপ্রিল থেকে শুরু সন্তোষ ট্রফি, ২০ সদস্যের দল ঘোষণা বাংলার

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার