ভারতীয় ক্রিকেটে ‘ব্রঙ্কো-যুগ’ শুরু, পাকিস্তান ম্যাচের আগে কেন এই নতুন পরীক্ষা?

ভারতীয় ক্রিকেটে শুরু হয়ে গেল ব্রাঙ্কো যুগ। আজ ভারতীয় ক্রিকেট বোর্ডের অফিসিয়াল সমাজমাধ্যম পেজে শেয়ার করা একটি ভিডিওতে ক্রিকেটারদের ব্রাঙ্কো পরীক্ষা দিতে দেখা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগেই শোনা গিয়েছিল এশিয়া কাপে ভারতীয় ক্রিকেটারদের ব্রাঙ্কো পরীক্ষা দিতে হবে, যেমন কথা তেমন কাজ। ভারতীয় ক্রিকেটে শুরু হয়ে গেল ব্রাঙ্কো যুগ। আজ ভারতীয় ক্রিকেট বোর্ডের অফিসিয়াল সমাজমাধ্যম পেজে শেয়ার করা একটি ভিডিওতে ক্রিকেটারদের ব্রাঙ্কো পরীক্ষা দিতে দেখা গিয়েছে। আর এই পরীক্ষা সকলের জন্যই বাধ্যতামূলক। মুলত এটি একটি অনুশীলন পদ্ধতি। কিন্তু কেন এই পরীক্ষা চালু হল? ভিডিওতে কারণও জানালেন স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ আদ্রিয়ান লে রু। তাঁর কথায়, ব্রঙ্কো দৌড় নতুন দৌড় নয়। বহু বছর ধরে বিভিন্ন খেলায় এই পরীক্ষা হয়ে আসছে। তাই দলের পরিবেশের কথা মাথায় রেখেই ক্রিকেটেও এই পরীক্ষা চালু করা হয়েছে। এর ফলে দুটি লাভ হবে। এটি খেলোয়াড়দের নিয়মিত অনুশীলনের একটা অঙ্গ হবে। পাশাপাশি একটা পরিমাপ রাখার কাজে ব্যবহৃত হবে। খেলোয়াড়দের এরোবিক ফিটনেস কেমন, তা বোঝা যাবে।

এরপর তিনি এই পরীক্ষা চালু করার নেপথ্য কারণও জানিয়ে বলেন, এই পরীক্ষা মাঠে গিয়ে দিতে হয়। তাই যখন যে দেশেই খেলোয়াড়রা থাকবেন, সেখানকার মাঠে এই পরীক্ষা দিতে পারবেন। যাতায়াতের পথেও এই পরীক্ষা দেওয়া যাবে। সময়ে সময়ে খেলোয়াড়েরা নিজেদের ফিটনেস সম্পর্কে জানতে পারবে।

লে রু আরও জানিয়েছেন, গত দুই দশকে ক্রিকেট খেলার পরিমাণ অনেকটা বেড়েছে। তাই সকল খেলোয়াড়ের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এই পরীক্ষার আরেকটি উদ্দেশ্য হল, ক্রিকেটারেরা যাতে দীর্ঘ দিন ক্রিকেট খেলার দক্ষা দেখাতে পারেন। আর যদি শারীরিক ভাবে ফিট থাকেন তবেই দীর্ঘদিন খেলার সঙ্গে যুক্ত থাকতে পারবেন। প্রসঙ্গত, এ নিয়ে ভারতীয় দলে দ্বিতীয় বার কাজ করেছেন লে রু। তবে এ বার তিনি ভারতীয় দলের দায়িত্ব পেয়ে খুবই উত্তেজিত। খেলোয়াড়দের কাজ করার ধরন দেখে খুশি হয়েছেন।

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ