বাংলাদেশের শেয়ারবাজারের শুভেচ্ছাদূতের দায়িত্ব হারালেন সাকিব

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সেই কবেই লিখে গিয়েছিলেন, ‘ চিরদিন কাহারও সমান নাহি যায়।’ বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সাকিব আল হাসানের অবস্থাও বর্তমানে তেমন। শেখ হাসিনার পতনের পরেই একের পর এক বিপদ নেমে আসছে বিশ্বের সেরা বাঁ হাতি স্পিনারের ঘাড়ে। ইতিমধ্যেই খুনের মামলা দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে। দেশে ফিরলেই গ্রেফতার হতে পারেন। তার উপরে বুধবার সাকিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে দুর্নীতি দমন কমিশনে চিঠি পাঠিয়েছেন এক আইনজীবী। আর সেই চিঠি পাঠানোর কয়েক ঘন্টার মধ্যেই বাংলাদেশের শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) শুভেচ্ছাদূতের পদ থেকে  সাকিব আল হাসানকে বাদ দেওয়া হয়েছে।

প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ তথা জাতীয় দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার সাকিব আল হাসানকে ২০১৭ সালে শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত করেছিল বিএসইসি। তিন বছর বাদে ২০২০ সালে ফের তাঁকে ওই পদে নিযুক্ত করা হয়। শুভেচ্ছাদূত হিসাবে দায়িত্ব পালন করার সময়েই  শেয়ারবাজারের একজন আলোচিত বিনিয়োগকারী হিসেবেও আত্মপ্রকাশ ঘটে সাকিব আল হাসানের।  শেয়ারবাজারের অন্যতম বিনিয়োগকারী হিসাবে তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও ওঠে। যদিও বাংলাদেশের সেরা অলরাউন্ডারের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।  বিএসইসি’র বক্তব্য ছিল, সাকিবের বিরুদ্ধে শেয়ারবাজারে কারচুপিতে জড়িত থাকার কোনও প্রমাণ মেলেনি।

আচমকাই এদিন বিএসইসির শুভেচ্ছাদূতের পদ থেকে হঠিয়ে দেওয়া হয় বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারকে। বুধবার রাতে  বিএসইসির শীর্ষস্থানীয় এক আধিকারিক জানিয়েছেন, গত ৫ অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে সাকিবকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। খুনের মামলার আসামিও করা হয়েছে। এসব কারণে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে তাঁকে শুভেচ্ছাদূতের দায়িত্বে না রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

চলন্ত ট্রেন থেকে লাফ, RPF কর্মীর তৎপরতায় প্রাণ বাঁচল দুই কাঁওয়ার যাত্রীর, হাড়হিম ঘটনা মালদহে

চলন্ত অটোতে ‘নীল ছবি’ দেখে অশালীন আচরণের অভিযোগ র‍্যাপিডো চালকের বিরুদ্ধে

২০০ কোটির বেশি আয়কর জমা দিয়েছেন টুলু! ‘পাথরসম্রাটের’ সম্পত্তির উৎসের খোঁজে তদন্তকারীরা

গরম ভাতে অমৃত! দুপুরের ভোজে বানিয়ে নিন ভেটকির কাঁটা চচ্চড়ি, রইল রেসিপি

বিয়ের জন্য চাপ! প্রেমিক-ভাগ্নেকে নৃশংসভাবে খুন মামির

মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার মামলায় বেকসুর খালাস ব্রিজভূষণ

‘বহু নেতা কোটি কোটি টাকা নিয়ে বিজেপিতে ঢোকার চেষ্টা করছেন’, বিস্ফোরক দিলীপ

শান্তিপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা, লরির ধাক্কায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

উমেশ রাইয়ের সম্পর্কে তথ্য পাচারের অভিযোগ! এসটিএফের জালে জঙ্গি হামিমের সহযোগী

সকাল থেকেই চড়া রোদ, বেলা বাড়লেই প্রবল দুর্যোগের আশঙ্কা, ভিজবে কলকাতাও

কমনওয়েলথ গেমসে কটা পদক এল ভারতের ঝুলিতে? কারা করলেন বাজিমাত, পডুন বিস্তারিত….

পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আরেক ম্যানেজার গ্রেফতার, জেরায় তদন্তকারীদের হাতে চাঞ্চল্যকর তথ্য

মালদহে গভীর রাতে অভিযানে উদ্ধার প্রায় ২ কোটি ৪০ লক্ষ টাকা, গ্রেফতার ৩

শ্রীলঙ্কা সিরিজে বুমরাহের পরিবর্তে প্রথমবার ভারতীয় দলে এলেন তরুণ বোলার