CAFA নেশন্স কাপে ইরানের বিরুদ্ধে হেরে গেল খালিদ জামালের শিষ্যরা

Share:

নিজস্ব প্রতিনিধি: দুরন্ত লড়াই করেও কাফা নেশন্স কাপে জয়ের মুখ দেখল না ব্লু ব্রিগেড সোমবার (১ সেপ্টেম্বর) এশিয় ফুটবলের অন্যতম শক্তিধর ইরানের কাছে ৩-০ গোলে হেরে গেল খালিদ জামালের শিষ্যরা। ৫৮ মিনিট পর্যন্ত সমান তালে লড়াই করলেও প্রথম গোল হজমের পরেই খানিকটা ম্রিয়মান হয়ে পড়েন আনোয়ার আলি-গুরুপ্রীতরা।যদিও এখনও পরবর্তী রাউন্ডে যাওয়ার আশা রয়েছে ব্লু ব্রিগেডের।

তাজিকিস্তানে অনুষ্ঠিত কাফা নেশন্স কাপের অভিযানেই সবাইকে চমকে দিয়েছিল  ভারতীয় ফুটবল দল। প্রায় দুই বছর পরে বাইরের মাঠে খেলতে গিয়ে জয় ছিনিয়ে এনেছিল খালিদ জামালের শিষ্যরা। ফলে প্রত্যাশার পারদ চড়ছিল ব্লু ব্রিগ্রেডকে নিয়ে। এদিন হিসোর সেন্ট্রাল স্টেডিয়ামে শক্তিশালী দল ইরানের বিরুদ্ধে শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে থাকেন আনোয়াররা।আক্রমণ-প্রতি আক্রমণে জমে উঠেছিল ম্যাচ। বলা যেতে পারে বুক চিতিয়েই লড়াই করছিল ভারতের ছেলেরা। রক্ষণকে আঁটোসাঁটো করে মাঝে মধ্যেই ইরানের রক্ষণের পরীক্ষা নিচ্ছিল। যদিও কাঙ্খিত গোল পায়নি। প্রথমার্ধে গোল শূন্য ভাবেই শেষ হয়েছিল খেলা।

ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে ঝাঁপায় ইরানের খেলোয়াড়রা। মুহুর্মুহু আক্রমণ শানায়। তার ফলও পায়। ৫৯ মিনিটে গোল করে ইরানকে এগিয়ে দেন আমির হোসেন। গোল খাওয়ার পরে খানিকটা মুষড়ে পড়েছিলেন খালিদ জামিলের শিষ্যরা। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ফের ম্যাচে ফেরার চেষ্টা চালায়। ম্যাচের নির্ধারিত সময়ের শেষ লগ্নে ব্যবধান বাড়ায় ইরান। ৮৯ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোল করেন আলি আলিপোরঘরা। সংযুক্ত সময়ে আরও একটি গোল হজম করতে হয় ভারতকে। ইরানের হয়ে ব্যবধান বাড়ান তারকা ফুটবলার মেহেদি তারেমি। এদিন হারের ফলে ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের দ্বিতীয় স্থানে রইল খালিদ জামিলের দল।

 

মালদহে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, কোন বিষয়ে আলোচনা?

প্রয়াত ভারতীয় শুটিং কিংবদন্তি ও কোচ জাসপাল রানা

সাড়ে তিন বছর কোমায় থাকার পর না ফেরার দেশে থাই রাজকুমারী

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত ৩ পুলিশ আধিকারিক সহ চালক

পাহাড় কেটে তৈরি দেবলোক! জানেন কোথায় রয়েছে এই স্থান?

Vivo X200T তে ৬,০০০ টাকার  বিশেষ ছাড়, কোথায় পাবেন?

‘ইরানের সঙ্গে বোঝাপড়া হয়েছে, সই কেবল সময়ের অপেক্ষা’, দাবি ট্রাম্পের

ঐতিহ্য ও সংস্কৃতির প্রাণকেন্দ্র, ঘুরে আসুন হিন্দু তীর্থক্ষেত্র বারাণসী

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

উত্তরে ভারী বর্ষণ, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, কবে আসবে বর্ষা?

বাজেট কম, কোনও চিন্তা নেই! ১৫ হাজারের মধ্যেই মিলছে Vivo স্মার্টফোন

স্বাস্থ্যকর খাবার খেতে চান? জেনে নিন ৭ সহজ ডায়েট কৌশল