শনিতে ফের ডার্বিযুদ্ধ, কলকাতা লিগে মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান

Share:

নিজস্ব প্রতিনিধি: অপেক্ষার অবসান। শনিবার বিকেলে চলতি মরসুমের প্রথম ডার্বিযুদ্ধ।  কলকাতা লিগে মুখোমুখি হতে চলেছে দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। তবে কলকাতা লিগে চার বছর পর ডার্বি হতে চললেও দুই দলের সমর্থকদের মধ্যে তেমন উত্তেজনা ও উ‍ৎসাহ দেখা যাচ্ছে না। তার কারণ এই ডার্বিতে কোনও বিদেশি ফুটবলারকে দেখা যাবে না। পরিবর্তে সম্মান বাঁচানোর দায়িত্ব থাকছে ভূমিপুত্রদেরই কাঁধে।

কলকাতা লিগে ইতিমধ্যেই দুটি করে ম্যাচ খেলে ফেলেছে দুই দল। দুই ম্যাচেই বিশাল ব্যবধানে জয় হাসিল করেছে লাল-হলুদ ব্রিগেড। প্রথম ম্যাচে টালিগঞ্জ অগ্রগামী ও দ্বিতীয় ম্যাচে জর্জ টেলিগ্রাফকে হারিয়েছে বিনো জর্জের শিষ্যরা। উল্টোদিকে প্রথম দুই ম্যাচে পয়েন্ট নষ্ট করেছে সবুজ মেরুন শিবির। ভবানীপুর ও রেমনো’র মতো অনামী দলের কাছে হারতে হয়েছে। দুই ম্যাচে প্রতিপক্ষের জালে লাল-হলুদের ফুটবলাররা যেখানে দশ গোল দিয়েছে, সেখানে বিপক্ষের জালে মাত্র তিন বার বল জড়িয়েছে মোহনবাগানের খেলোয়াররা। ফলে কলকাতা লিগের ডার্বিযুদ্ধে মোহনবাগানের তুলনায় ইস্টবেঙ্গলকে এগিয়ে রাখছেন বিশেষজ্ঞরা।

ম্যাচের আগের দিন শুক্রবার সকালে বৃষ্টির মধ্যে অনুশীলন সেরেছে ইস্টবেঙ্গল। ভিপি সুহের, ডেভিড লালানসাঙ্গা, দেবজিৎ মজুমদাররা অনুশীলনে অংশ নিয়েছিলেন। কলকাতা লিগের জন্য তিন জনকে নথিভুক্ত করানো হলেও খেলানো হবে কিনা, তা নিয়ে মুখ খুলতে রাজি হননি লাল-হলুদ কোচ বিনো জর্জ। প্রথম দুই ম্যাচে বড় জয় পেলেও আত্মবিশ্বাসে ভুগতে নারাজ সায়ন বন্দ্যোপাধ্যায়দের হেড স্যর। তাঁর কথায়, ‘ডার্বির আলাদা গুরুত্ব রয়েছে। মোহনবাগানের বিরুদ্ধে জেতার জন্যই নামব।’

অন্যদিকে বিকাল সাড়ে ৩টে থেকে অনুশীলন করেছে মোহনবাগানও। শিবাজিৎ সিংহের চোট থাকায় এদিন তাঁকে অনুশীলন করতে দেখা যায়নি। চোট সারিয়ে ফেরা আশিক কুরুনিয়ানও অনুশীলনের সময়ে মাঠে নামেননি।  প্রথম দুই ম্যাচে কী হয়েছে, তা মনে রাখতে চান না বাগান কোচ ডেগি কার্ডোজো। তাঁর কথায়, ‘আগের দু’টি ম্যাচে  ড্র হলেও ডার্বিতে ইস্টবেঙ্গলকে হারিয়েই জয়ে ফিরতে চাই।’

কলকাতা বিমানবন্দরের বাইরে তৃণমূল ও বিজেপি’র সংঘর্ষে রণক্ষেত্র ,আহত একাধিক

নৈহাটি পুরসভার পুরপ্রধানের মহকুমা শাসকের কাছে ইস্তফা পেশ

AI প্রযুক্তি ব্যবহার করে মায়ের ছবি বিকৃতি, অন্ডালে কিশোরের আত্মহত্যায় গ্রেফতার ২ নাবালক ছাত্র

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

বিহার পুলিশের ডিএসপি পদে চাকরি পাচ্ছেন টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার

তৃণমূল প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, গণপিটুনির শিকার উপপ্রধান

ভালবাসা মানে না বয়স, ২০ দিনের পরিচয়ে সাতপাকে বাঁধা পড়লেন ষাটোর্ধ্ব জুটি

রাত পোহালেই মুখোমুখি ব্রাজিল-হাইতি, কাদের জয়ের ইঙ্গিত দিল সুপার কম্পিউটার?

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

গেরুয়া রঙে সাজছে তারকেশ্বর, থাইল্যান্ড ও উটি থেকে আনা হয়েছে হরেকরকম ফুল

তোলাবাজির অভিযোগে বেহালার ‘বাহুবলী’ তৃণমূল নেতা তারক সিংহের বিরুদ্ধে দায়ের FIR

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর