অবিশ্বাস্য কাণ্ড, ৫ বল খেলেই আর্জেন্টিনার বিরুদ্ধে জয়ী কানাডা

Share:

নিজস্ব প্রতিনিধি: বাইশ গজ অনেক ইতিহাস, অনেক রেকর্ডের সাক্ষী থেকেছে। দলগত রেকর্ডের যেমন সাক্ষী থেকেছে, তেমনই  ব্যক্তিগত রেকর্ডেরও সাক্ষী থেকেছে। কিন্তু মাত্র পাঁচ বল খেলে জয় পেয়েছে কোনও দল, তাও আবার ওয়ানডে-তে এমন বেনজির ঘটনা শোনা যায়নি। অথচ সেই অসম্ভব ঘটনাই ঘটেছে।

ছেলেদের অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ ২০২৫-এ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে গতকাল রবিবার (১০ অগস্ট) মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়ার পরম বীর স্পোর্টস কমপ্লেক্সে টসে জিতে ব্যাটিং নিয়েছিল আর্জেন্টিনা অনূর্ধ্ব–১৯ দল। কিন্তু কানাডার  জগমনদীপ পালের আগুনে বোলিংয়ের মুখে তাদের পুরো ইনিংস গুটিয়ে যায় ১৯.৪ ওভারে ২৩ রানে! কেউ দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। সাত ব্যাটসম্যান ফিরেছেন ‘গোল্ডেন ডাক’ নিয়ে। ২৩ রানের মধ্যে আবার ৭ রান এসেছে ‘অতিরিক্ত’ থেকে! জগমনদীপ পাল ৫ ওভার বল করে তিনটি মেডেন-সহ ৭ রানে নিয়েছেন ৬ উইকেট। এর পর ২৪ রান তাড়া করতে নেমে মাত্র ৫ বল খেলেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কানাডা। অধিনায়ক যুবরাজ সামরা চার বলেই দুটি চার আর দুটি ছক্কা হাঁকিয়ে একাই ম্যাচ শেষ করে দেন। অন্য প্রান্তে ধর্ম পটেল ১ রানে অপরাজিত থাকেন।

যদিও ব্যাটিংয়ে ভরাডুবির পরও যুবদের ওয়ানডেতে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ড থেকে কোনও রকমে রক্ষা পেয়েছে আর্জেন্টিনা। ২০০৪ অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২২ রানে গুটিয়ে গিয়েছিল স্কটল্যান্ড। সেই ম্যাচে অস্ট্রেলিয়া জিতেছিল ৩.৫ ওভারেই, যা এখনও যুব ওয়ানডেতে দ্রুততম রান তাড়ার রেকর্ড।

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের