কানাডা ওপেনের ফাইনালে লক্ষ্য সেন, সেমিফাইনালে হার সিন্ধুর

Share:

নিজস্ব প্রতিনিধি: কানাডা ওপেন ব্যাডমিন্টনের ফাইনালে পৌঁছে গেলেন লক্ষ্য সেন। শনিবার সেমিফাইনালে তিনি হারিয়েছেন বিশ্বের এগারো নম্বর জাপানের কেন্তা নিশিমোতোকে। চলতি মরসুমে এই প্রথম কোনও প্রতিযোগিতার ফাইনালে পৌঁছলেন তরুণ ভারতীয় খেলোয়াড়। তবে লক্ষ্য ফাইনালে উঠলেও সেমিফাইনালে জিততে পারলেন না আর এক ভারতীয় খেলোয়াড় পি ভি সিন্ধু। তিনি হেরে গেলেন শীর্ষ বাছাই আকানে ইয়ামাগুচির কাছে।

ফাং জিয়েকে ২১-১৩, ২১-৭ গেমে হারিয়ে কানাডা ওপেনের সেমিফাইনালে পৌঁছেছিলেন দু’বারের অলিম্পিক্স  পদকজয়ী সিন্ধু। তাঁর সামনে ছিলেন  বিশ্বের এক নম্বর খেলোয়াড় আকানে ইয়ামাগুচি। যদিও দুজনের সঙ্গে মুখোমুখি সাক্ষাতে এগিয়ে ছিলেন ভারতীয় খেলোয়াড়। মোট ২৪ বার মুখোমুখি হয়েছিলেন দুজনে। ১৪-১০ এগিয়ে ছিলেন সিন্ধু। কিন্তু এদিন শুরু থেকে কার্যত আগ্রাসী মেজাজে ছিলেন বিশ্বের শীর্ষ বাছাই খেলোয়াড়। শেষ পর্যন্ত ২১-১৪, ২১-১৫ গেমে সিন্ধুকে হারিয়ে ফাইনালে পৌঁছন ইয়ামাগুচি। উল্লেখ্য, এ বছর সিঙ্গাপুর ওপেনেও ইয়ামাগুচির কাছে হেরেছিলেন সিন্ধু।

চোটের কারণে চলতি বছর খুব একটা ভালো কাটেনি লক্ষ্য সেনের। বিশ্বের ক্রম তালিকাতেও পিছিয়ে পড়েছিলেন ২১ বছর বয়সী ব্যাডমিন্টন খেলোয়াড়। সেমিফাইনালে তিনি মুখোমুখি হয়েছিলেন জাপানের কান্তা নিশিমোতোর। এর আগে দু’বার মুখোমুখি হয়েছিলেন লক্ষ্য ও নিশিমোতো। দুজনেই একটি করে ম্যাচ জিতেছিলেন। এদিন অবশ্য প্রথম সেটে প্রতিপক্ষকে প্রথম থেকেই টেক্কা দিয়ে গিয়েছেন তরুণ ভারতীয় খেলোয়াড়। শেষ পর্যন্ত ২১-১৭, ২১-১৪ গেমে নিশিমোতোকে হারিয়ে পৌঁছেছেন ফাইনালে। ২০২১ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদকজয়ী লক্ষ্য রবিবার ফাইনালে মুখোমুখি হবেন চিনের লি শি ফেইংয়ের।  

যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন, নানা পটেকরের মৃত্যুতে কী প্রতিক্রিয়া তনুশ্রী দত্তের?

মাত্র ৩৫ টাকা দিয়ে রোজগার শুরু করেছিলেন নানা পটেকর, কত কোটির সম্পত্তি রেখে গেলেন অভিনেতা?

টক-ঝাল স্বাদে জমে যাবে দুপুরের খাবার, দক্ষিণী স্টাইলে বানান আমলকি রাইস

পানীয় জল ও ফলের রসের আড়ালে বেআইনি মদের রমরমা কারবার! বীরভূমে বিশাল অভিযানে পর্দাফাঁস

ইনস্টাগ্রামে পরিচয়! নাবালিকা ছাত্রীর বাড়িতে গিয়ে যৌন নির্যাতন, গ্রেফতার স্কুলের শিক্ষক

নিরামিষ রান্নার একঘেয়েমি কাটাতে বানান কাজু বাদামের রাজকীয় কারি

‘সাহেব আমি বেঁচে আছি’, সরকারি ভাতার খোঁজে দফতরে দফতরে ঘুরছেন বৃদ্ধা

নিরামিষের দিন? বানিয়ে ফেলুন মাশরুম পোলাও, রইল রেসিপি

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়া পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

নিউটাউনের আবাসনে উদ্ধার মহিলার পচাগলা দেহ, খুন নাকি আত্মহত্যা?

আইপিএলের আগে প্রীতির দলে বড় ধাক্কা, পঞ্জাব কিংস ছাড়লেন রিকি পন্টিংয়ের ঘনিষ্ঠ দুই কোচ

‘একদিন আমাদের সবাইকেই চলে যেতে হবে’, মৃত্যুর চার দিন আগেই কি ইঙ্গিত পেয়েছিলেন নানা পাটেকর?