ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

Share:

নিজস্ব প্রতিনিধি: সদ্য সমাপ্ত বিশ্বকাপ ফুটবলে গোটা বিশ্বের ফুটবলপ্রেমীদের মন জয় করেছিলেন দ্বীপ রাষ্ট্র কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। বিশ্বকাপে তাঁর দুর্ধর্ষ পারফরম্যান্স মুগ্ধ করেছিল ফুটবল দর্শক থেকে শুরু করে ফুটবলের রাজপুত্র লিওনেল মেসিকে। বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসরে ওই দুরন্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন ভোজিনহা। চলতি বছরের ব্যালন ডি’অর পুরস্কারের জন্য ঘোষিত মনোনয়নের তালিকায় ঠাঁই করে নিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ব্যালন ডি’অরের জন্য মনোনয়ন ঘোষণা করা হয়েছে। বিশ্বের সেরা ১০ পুরুষ গোলরক্ষকের নাম তালিকায় রয়েছে। তবে ঠাঁই হয়নি  গতবারের বিজয়ী জিয়ানলুইজি দোন্নারুম্মার। তবে জায়গা করে নিয়েছেন বিশ্বকাপজয়ী স্পেনের দুই গোলরক্ষক উনাই সিমন ও দাভিদ রায়া। এর মধ্যে রায়া মূলত আর্সেনালকে প্রিমিয়ার লিগ জয়ে অবদান রাখার স্বীকৃতি পেয়েছেন। আছেন আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেজ। এক নজরে দেখে নেওয়া যাক মনোনয়ন পাওয়া ১০ গোলরক্ষকের তালিকা-

ইয়াসিন বুনু (আল হিলাল/মরক্কো), থিবো কোর্তোয়া (রিয়াল মাদ্রিদ/বেলজিয়াম), গ্রেগর কোবেল (ডর্টমুন্ড/সুই‍ৎজারল্যান্ড), হোয়ান গার্সিয়া (বার্সেলোনা/স্পেন), এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা ও চেলসি/আর্জেন্টিনা), এদুয়ার্দ মেন্দি (আল আহলি/সেনেগাল), দাভিদ রায়া (আর্সেনাল/ স্পেন), মাতেভেই সাফোনোভ (পিএসজি/রাশিয়া), উনাই সিমোন (বিলবাও/স্পেন), ভোজিনহা (জিডি শাভেস/কোলো–কোলো/কেপ ভার্দে)।

সেরা মহিলা গোরক্ষক হিসেবে মনোনয়ন পেয়েছেন পাঁচ জন। তাঁরা হলেন,  অ্যান–কাটরিন বার্গার (গোথাম এফসি/জার্মানি), কাটা কোল (বার্সেলোনা/স্পেন), হানা হ্যাম্পটন (চেলসি/ইংল্যান্ড), লোরেনা (কানসাস সিটি/ব্রাজিল) ও আয়াকা ইয়ামাশিতা (ম্যানচেস্টার সিটি/জাপান)। উল্লেখ্য, গতবার ব্যালন ডি’অর পেয়েছিলেন ইংল্যান্ডের মহিলা দলের গোলরক্ষক হানা হ্যাম্পটন। এবারেও মনোনয়নের তালিকায় রয়েছেন তিনি।

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

মাঝ রাস্তায় প্রস্রাবে আপত্তি জানানোয় দোকানদারকে ইট দিয়ে থেঁতলে খুন মদ্যপদের

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

একসময় ছিল তৃণমূলের দখলে, এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

দুর্গাপুজোয় চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস, বন্ধ বাগান খোলার আশ্বাস মুখ্যমন্ত্রীর

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

‘জিনা হারাম হো জায়েগা’, মমতা অনুগামী তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি পুলিশের

অভিষেকের অফিস উচ্ছেদের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বাড়ির মালিক