ওপেনার হিসাবে সঞ্জু নন, শুভমনের উপরে অগাধ আস্থা সূর্যকুমারের

Share:

নিজস্ব প্রতিনিধি:  চোট সারিয়ে ফের ময়দানে ফিরছেন শুভমন গিল। বিসিসিআই দিয়েছে সবুজ সঙ্কেত। তবে ব্যাটিং অর্ডার   গিল ও সঞ্জু  স্যামসনকে নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। কে কত নম্বরে খেলবেন, কারা ওপেনিং জুটি হবেন তা নিয়ে শুরু হয়েছিল জাবতীয় চর্চা, সেই জল্পনাতেই ইতি ঘটালেন অধিনায়ক সূর্যকুমার যাদব।  বুঝিয়ে দিলেন ওপেনার হিসাবে শুভমন গিলের উপরের ভরসা রয়েছে সূর্যকুমারের।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের আগে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব হার্দিক পান্ডিয়ার দলে ফিরে আসাকে স্বাগত জানিয়েছেন। বলেছেন, ভারতের এই তারকা অলরাউন্ডারের অভিজ্ঞতা আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য দলকে গুরুত্বপূর্ণ দিকে নিয়ে যাবে। সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিশাহিতে এশিয়া কাপের সময় চোট পেয়েছিলেন হার্দিক। সেই চোট থেকে সেরে ওঠার ফের টি-টোয়েন্টি দলে ফিরে এসেছেন। সৈয়দ মুশতাক আলী ট্রফিতে বরোদার হয়ে খেলে তিনি ইতিমধ্যেই নিজের ফর্ম দেখিয়েছেন এবং রবিবার বারাবাতি স্টেডিয়ামে ভারতের অনুশীলন সেশনে যোগ দেন। একই সঙ্গে সূর্যকুমার ভারতের সহ সহ-অধিনায়ক শুভমন গিলকেও স্বাগত জানাচ্ছে। গিল নভেম্বরে কলকাতার ইডেন গার্ডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচের সময় ঘাড়ে চোট পেয়েছিলেন। ভারত অধিনায়ক হার্দিককে নিয়ে বলেছেন, “তাঁরা দুজনেই সুস্থ এবং ফিট। তাঁরা দলের সঙ্গে এসেছেন। এশিয়া কাপেও আপনারা যা দেখেছেন তা হল যখন সে নতুন বলে বোলিং শুরু করেছিলেন তখন তিনি আমাদের জন্য প্লেয়িং ইলেভেনের ক্ষেত্রে অনেক বিকল্প এবং সমন্বয় খুলে দেন। তাই তাঁর অভিজ্ঞতা অমূল্য। সে অনেক ভালো খেলছে, বড় খেলা এবং আইসিসি এবং এসিসি ইভেন্টেও ভালো ফর্মে রয়েছে। তাই অভিজ্ঞতা অনেক গুরুত্বপূর্ণ এবং তার উপস্থিতি অবশ্যই দলে একটি ভালো ভারসাম্য আনবে।”

আরও পড়ুন: বিয়ে ভাঙার যন্ত্রণা ভুলে অনুশীলনে ফিরলেন স্মৃতি মান্ধানা, দিদির একাগ্রতার ছবি পোস্ট ভাইয়ের

এর পরেই সূর্যকুমার বলেন, ওপেনিংয়ে অভিষেক শর্মার সঙ্গে গিলের ব্যাটিং মেগা ইভেন্টের জন্য ভারতের প্রস্তুতিতে কিছুটা চাঙ্গা করবে। সূর্যকুমার আরও ব্যাখ্যা করেছেন যে ভারত কেন ওপেনার হিসেবে সঞ্জু স্যামসনকে বাদ দিয়ে এখন গিলকে সেই স্থানে বসিয়েছে। বলেছেন, “গিলের অন্তর্ভুক্তির পর থেকে, স্যামসন হয় পাঁচ নম্বরে ব্যাট করছেন অথবা তিন নম্বরে। সঞ্জুর কথা বলতে গেলে, যখন সে দলে আসত, তখন সে প্রথম দিকে ব্যাট করত। এখন কথা হলো, ওপেনারদের বাদে, সবাইকে খুব নমনীয় হতে হবে। ইনিংস ওপেন করার সময় সে সত্যিই ভালো করেছিল, কিন্তু শুভমন তার আগে শ্রীলঙ্কা সিরিজে খেলেছিল এবং তাই সে এই জায়গাটি পাওয়ার যোগ্য।”

অধিনায়ক আরও বলেন, ” আমরা সঞ্জুকে যথেষ্ট সুযোগ দিয়েছিলাম। তিনি যেকোনো নম্বরে ব্যাট করতে প্রস্তুত। যে কোনও খেলোয়াড় তিন থেকে ছয় নম্বর পর্যন্ত ব্যাট করার জন্য প্রস্তুত এবং নমনীয়। আমি ওপেনারদের বাদে অন্য ব্যাটসম্যানদের বলেছি যে তোমাদের ব্যাট করার জন্য নমনীয় হতে হবে। তাই সবটাই পরিকল্পনায় রয়েছে। তাঁদের মতো খেলোয়াড়দের দলে থাকাটা জরুরি। একজন ওপেন করতে পারে, অন্যজন নীচের দিকে ব্যাট করতে পারে – এমনকি দুজনেই সমস্ত ভূমিকা পালন করতে পারেন। তাই তারা আমাদের দলের জন্য একটি সম্পদ।”

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!