কর ফাঁকির মামলায় ব্রাজিলের কোচ আনচেলত্তিকে এক বছরের কারাদণ্ড স্প্যানিশ আদালতের

Share:

নিজস্ব প্রতিনিধি: কর ফাঁকির মামলায় ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ কার্লো আনচেলত্তিকে বুধবার (৯ জুলাই) এক বছরের কারাদণ্ডের সাজা দিয়েছে স্পেনের এক আদালত। সেই সঙ্গে তাঁকে তিন লাখ ৮৬ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। তবে কারাদণ্ডের সাজা পেলেও জেলে যেতে হচ্ছে না রিয়াল মাদ্রিদের প্রাক্তন ম্যানেজারকে। তাঁর বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ উঠলেও নিজেকে নির্দোষ হিসাবে দাবি করেছেন ব্রাজিলের জাতীয় দলের কোচ। তবে তাতে শেষ রক্ষা হয়নি। তবে কার্লো আনচেলেত্তিই প্রথম নয়, এর আগে কর ফাঁকিতে অভিযুক্ত হয়েছিলেন দুই কিংবদন্তি ফুটবল তারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বার্সেলোনায় খেলাকালীন মেসি এবং রিয়ালে থাকার সময় সিআর সেভেনের বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছিল।

ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ‘গোল ডট কম’ এক প্রতিবেদনে জানিয়েছেন, ৬৬ বছর বয়সী কার্লো আনচেলত্তি দুই মেয়াদে রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন। প্রথমবার ২০১৩ থেকে ১৫ মরশুমে স্প্যানিশ জায়ান্ট ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করেছিলেন। এর পর ২০২১-২৫ ফের কোচের দায়িত্ব নেন। প্রথমবার কোচ থাকাকালীন ২০১৪-১৫ মরশুমে তিনি কর ফাঁকি দিয়েছেন বলে অভিযোগ দায়ের করা হয়। ওই সময় অর্জিত আয়ের ওপর কর দেননি বলে মামলা দায়ের করা হয়।

মামলার শুনানিতে ৬৬ বছর বয়সী আনচেলত্তি দাবি করেন, রিয়াল মাদ্রিদের তরফে তার ইমেজ স্বত্বের ওপর কর দেওয়ার বিষয়টি জানানো হয়নি। যে কারণে কর পরিশোধ করতে পারেননি। আর ওই পরিশোধ করতে না পারা সম্পূর্ণ অনিচ্ছাকৃত। যদিও মামলাকারী সংস্থার তরফে আনচেলেত্তির ওই ভাল মানুষ সাজাকে গুরুত্ব দেওয়া হয়নি।  কর ফাঁকির জন্য আনচেলত্তির অর্থদণ্ডের পাশাপাশি চার বছর নয় মাসের কারাদণ্ড দাবি জানিয়েছিল।

বন্ধুর সঙ্গে ফোনে কথা কাটাকাটি, অভিমানে আত্মঘাতী ১৬ লাখ ফলোয়ারের নেট প্রভাবী

ডায়েটে রাখুন এই ৫ খাবার, পুজোয় ত্বকের জেল্লা দেখে হিংসায় জ্বলবে অন্যরা

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

নিচু হয়ে কাজ করলে শ্বাসকষ্ট? এখনই সাবধান হোন, হতে পারে হার্টের সমস্যার লক্ষণ

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

বিয়ের ছবি কোথায় টাঙিয়েছেন? ভুল জায়গায় রাখলে দাম্পত্য কলহ অনিবার্য

আপেলের বীজে লুকিয়ে বিষ! ভুল করে গিলে ফেললে কী হতে পারে জানেন?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো