Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘দাদার কীর্তি’, ইস্টবেঙ্গলের নতুন মালিক ম্যানইউ

ম্যানইউ মালিক হিসেবেই আসতে চলেছে ক্লাব, জানালে মহারাজ

Share:

নিজস্ব প্রতিনিধি:  লাল-হলুদ শিবিরে বিনিয়োগ করবে ম্যানচেষ্টার ইউনাইটেড। তেমনই ইঙ্গিত দিলেন মহারাজ। মঙ্গলবার এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ক্লাবে বিনিয়োগ প্রসঙ্গে বিসিসিআই সভাপতি বলেন, ‘ম্যানচেষ্টার ইউনাইটেডের সঙ্গে কথা হয়েছে।আলোচনা অনেকটাই এগিয়েছে। আগামী ১০-১২ দিনের মধ্যে সেটা স্পষ্ট হবে।’ সৌরভ আরও বলেন, ম্যান ইউয়ের পাশাপাশি অন্যান্য সংস্থার সঙ্গেও কথা হচ্ছে। মহারাজের কাছে জানতে চাওয়া হয়, তাহলে কী ম্যানইউ লাল-হলুদ শিবিরের বিনিয়োগকারী হতে চলেছেন? জবাবে মহারাজ বলেন, বিনিয়োগ সংস্থা হিসেবে নয়, ম্যানইউ মালিক হিসেবেই আসতে চলেছে।

শ্রীসিমেন্ট সরে যাওয়ায় লাল-হলুদ শিবির মহা সমস্যায় পড়ে। বিনিয়োগের জন্য একাধিক সংস্থার সঙ্গে ক্লাবের তরফ থেকে যোগাযোগ চলছিল। বাংলাদেশের বসুন্ধরার সঙ্গেও কথা হয় ক্লাব কর্তাদের। খবর, আলোচনা চূড়ান্ত পর্বে নিয়ে যেতে ক্লাবের পদ্মার ওপারেও গিয়েছিলেন শিবিরের কয়েকজন কর্তা। কিন্তু তাদের সঙ্গে আর চুক্তি হয়নি। ফলে, অনেকটাই হতাশ হয়ে পড়েন ক্লাবের কর্তা থেকে খেলোয়াড়া, কর্মী-সমর্থকেরা।

সেই হতাশদের মনোবল বাড়াতে এবং ক্লাবকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে এবার ইপিএলের ক্লাবের সঙ্গে জুড়ে যেতে চলেছে ময়দানের এক অন্যতম প্রাচীন দল। এই মেলবন্ধন আক্ষরিক অর্থেই এক নয়া অধ্যায়ের সূচনা করবে। ক্লাব একাধিক ঐতিহ্যের সাক্ষী। কর্মী-সমর্থকেরাও জেনে গিয়েছেন, তাদের প্রিয় দল এক নতুন ইতিহাস তৈরি করতে চলেছে। বাংলাতে তো বটেই সার্বিকভাবে দেশের ক্ষেত্রেও এক ঐতিহাসিক ঘটনা হয়ে থাকবে। আপাতত আর সপ্তাহখানেক তাদের অপেক্ষা করতে হবে।

বিকশিত ও আত্মনির্ভর পশ্চিমবঙ্গ গড়ে তোলা হবে, এক্সপোস্টে বললেন শুভেন্দু

আমার বাবার বেতন বাড়িয়ে দেবেন? ৯ বছরের শিশুর আর্জি শুনে স্তব্ধ বস

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, বাড়ি ভাঙচুর-হামলার অভিযোগ

নিউইয়র্ক থেকে মুম্বই ফেরার পথে ঘুরে গেল আমিশার ফ্লাইট, আতঙ্কে ‘Gadar’ নায়িকা

১৫ বছরের প্রতীক্ষার অবসান! বাংলায় জয়ের পর মোদির জন্য রুপোর পদ্ম গড়লেন বিজেপি কর্মী

চকোলেট আইসক্রিম খেয়েও বাড়বে না ওজন, ঘরেই বানান স্বাস্থ্যকর রেসিপি

১৮ বছরের সম্পর্কের ইতি! ‘তোমার সঙ্গেই সবচেয়ে বেশি সময় কাটিয়েছি’, কার উদ্দেশ্যে বললেন বিরাট?

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

অ্যানথ্রোপিক ও ওপেনএআইয়ের সার্ভিসে বড় পদক্ষেপ, চাপে টিসিএস–ইনফোসিস

‘বাউন্সারকে নয়, এখন বউকেই বেশি ভয় পাই’, চেন্নাই অধিনায়কের মজার উত্তর ভাইরাল

সাধারণ দুপুরের খাবারের একঘেয়েমি কাটাতে, ১৫ মিনিটেই বানান পুর ভরা টমেটো