কলকাতা ফুটবল লিগে খিদিরপুরকে ১০-১ গোলে হারাল ইস্টবেঙ্গল

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা ফুটবল লিগের সুপার সিক্সে লাল-হলুদ ঝড়ে উড়ে গেল খিদিরপুর। মঙ্গলবার ঘরের মাঠে প্রতিপক্ষকে গোলের মালা পরাল ইস্টবেঙ্গল।  ১০-১ গোলে হারাল দুর্বল খিদিরপুরকে। লাল-হলুদের হয়ে হ্যাটট্রিক করলেন বিষ্ণু পিভি ও মহীতোষ রায়। তার মধ্যেব বিষ্ণু একাই করেন চার গোল। শেষ কবে লাল-হলুদ ব্রিগেডকে এমন বিধ্বংসী ভূমিকায় দেখা গিয়েছে তা স্মরণ করতে পারছেন না ময়দানের প্রবীণরা।

এদিন ঘরের মাঠে শুরু থেকেই খিদিরপুরের উপরে ঝাঁপিয়ে পড়েন ইস্টবেঙ্গলের খেলোয়াড়রা। আক্রমণের ঝড় তোলেন। সেই আক্রমণ সামাল দিতে গিয়ে দিশেহারা হয়ে পড়েন খিদিরপুরের খেলোয়াড়রা। রক্ষণ আগলে রাখতে সবাই নিচে নেমে যান। কিন্তু তাতেও দুর্গ রক্ষা করা যায়নি।  ৬ মিনিটে ফ্রি কিক থেকে গোল করে লাল-হলুদ শিবিরকে এগিয়ে দেন বিষ্ণু। চার মিনিট পরে ফের খিদিরপুরের জাল কাঁপিয়ে নিজের দ্বিতীয় গোল করেন। পর পর দুই গোল খাওয়ার পরে হতোদ্যম হয়ে পড়ে খিদিরপুরের খেলোয়াড়রা। ৩৬ মিনিটেই নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন বিষ্ণু। তার দুই মিনিট বাদে ফের গোল করে দলকে ৪-০ গোলে এগিয়ে দেন মহীতোষ রায়। ৪৩ মিনিটের মাথায় লাল-হলুদ গোলরক্ষক আদিত্য পাত্রের ভুলে গোল করে ব্যবধান কমান খিদিরপুরের প্রদীপ পাল। তাতেই আত্মমর্যাদায় আঘাত লাগে লাল-হলুদ খেলোয়াড়দের। ৪৪ মিনিটে গোল করে ব্যবধান বাড়ান মহীতোষ। প্রথমার্ধের সংযুক্তি সময়ে নিজের তিন নম্বর গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য ঝাঁপিয়ে পড়ে ইস্টবেঙ্গলের খেলোয়াড়রা। ৫০ মিনিটের মাথায় নিজের চার নম্বর গোল করেন বিষ্ণু। তিন মিনিট বাদে ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন জেসিন টিকে। ৭০ মিনিটের মাথায় ব্যবধান ৯-১ করেন ভিপি সুহের। ৮০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। শেষ পর্যন্ত প্রতিপক্ষের বিরুদ্ধে ১০-১ গোলে জিতেই মাঠ ছাড়েন লাল-হলুদের ফুটবলাররা।

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ