পিয়ারলেসকে হারিয়ে কলকাতা লিগের শীর্ষে ইষ্টবেঙ্গল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নিজেদের ঘরের মাঠে পিয়ারলেসকে হারাল ইষ্টবেঙ্গল। শনিবার বৃষ্টির জন্য বাতিল হয়ে গিয়েছিল কলকাতা লিগের ইষ্টবেঙ্গল এবং পিয়ারলেসের ম্যাচ। রবিবার ছিল বাতিল হওয়া সেই ম্যাচ। আর তাতেই  ২-১ গোলে পিয়ারলেসকে হারিয়ে কলকাতা লিগের শীর্ষস্থান অর্জন করল লাল- হলুদ বাহিনী।

এদিনের ম্যাচে সায়ন, বিষ্ণু, আমন, জেসিন, হীরাদের নিয়ে সাজানো দল নিয়ে মাঠে নেমেছিল  বিনো জর্জ।ইস্টবেঙ্গল শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে। একেবারে পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নেমেছিলেন বিনো। তবে দুর্দান্ত খেললেও প্রথমার্ধে গোলের মুখ খুলতে পারেনি ইস্টবেঙ্গল। ৭৭  মিনিট পর প্রথম গোল করে আশিক। আর সেই গোলেই স্কোরলাইন ১-০ হয়ে যায় ইষ্টবেঙ্গলের। কয়েক মিনিট পরে আবার গোল করে ইস্টবেঙ্গল। এ বার বাঁ পায়ে দূরপাল্লার শটে গোল করেন জেসিন টিকে। আর তাতে পিয়ারলেসকে হারিয়ে জয়ী হল লাল- হলুদ বাহিনী।

উল্লেখ্য, কলকাতা লিগে  গ্রুপ বি-তে শীর্ষস্থানে উঠে এল ইষ্টবেঙ্গল।  সুপার সিক্সও নিশ্চিত হয়ে গিয়েছে বিনো জর্জের ছেলেদের। আগামী ২৮ অগস্ট গ্রুপের শেষ ম্যাচ খেলতে নামবে লাল – হলুদ বাহিনী। বিপক্ষে থাকবে কলকাতা পুলিশ। এরপর শুরু হবে কলকাতা লিগের সুপার সিক্স ম্যাচ।  

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান