শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

Share:

নিজস্ব প্রতিনিধি: ভাগ্যের জোরে কলকাতা ফুটবল লিগে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে টিকে গেল ইস্টবেঙ্গল। সোমবার (১৪ সেপ্টেম্বর) কল্যাণী স্টেডিয়ামে নির্ধারিত সময়ের ইনজুরি টাইমে মহমেডানের জালে বল জড়িয়ে দলকে হারের লজ্জা থেকে বাঁচালেন আকাশ হেমব্রম। অন্য দিকে, ইউনাইটেড স্পোর্টসের কাছে শেষ মুহুর্তে গোল হজম করল মোহনবাগান। ফলে কলকাতা লিগে কে চ্যাম্পিয়ন হবে, তার ফয়সালা হবে শেষ রাউন্ডের ম্যাচে। শেষ রাউন্ডের ম্যাচে মোহনবাগান খেলবে মহমেডানের বিরুদ্ধে। আর কোল ইন্ডিয়ার মুখোমুখি হবে লাল-হলুদ ব্রিগেড।

কল্যাণী স্টেডিয়ামে এদিন কলকাতা ফুটবল লিগের সুপার সিক্সের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মহমেডানের মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল। শুরু থেকেই গোলের জন্য ঝাঁপিয়েছিল লাল-হলুদের ছেলেরা। যদিও মহমেডানের রক্ষণকে ফাঁকি দিয়ে তেকাঠির নিচে বল রাখতে পারেনি। প্রথমার্ধে গোলশূন্যভাবেই শেষ হয় খেলা। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে খেলা। যদিও ইস্টবেঙ্গলই বেশি আক্রমণ শানিয়েছিল। খেলার বিপরীতে ৬৯ মিনিটে লাল-হলুদের রক্ষণ ভাগের খেলোয়াড়দের ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে মহমেডানক্বে এগিয়ে দেন লালথানকিমা। গোল খাওয়ার পরেই তেড়েফুঁড়ে ওঠে ইস্টবেঙ্গলের খেলোয়াড়রা। সবাই যখন ধরে নিয়েছিলেন, হেরেই মাঠ ছাড়তে হবে, ঠিক তখনই ট্যুইস্ট। সংযুক্তি সময়ের পাঁচ মিনিটে  গোল শোধ করে সমতা ফেরান ইস্টবেঙ্গলের আকাশ হেমব্রম। আর তাতেই লিগ শিরোপা জয়ের দাবিদার হিসেবে থেকে যায় লাল-হলুদ ব্রিগেড।

চলতি বছর কলকাতা ফুটবল লিগের চ্যাম্পিয়নশিপ রাউন্ডে বা সুপার সিক্সে তিনটি ম্যাচের ভিত্তিতে যে দল পয়েন্ট তালিকায় সকলের উপরে থাকবে তারাই লিগ জিতবে। ইতিমধ্যে একটি ম্যাচে জয় এবং একটি ম্যাচে ড্র করে ৪ পয়েন্ট পেয়েছে মোহনবাগান ও মহমেডান। অন্যদিকে ইস্টবেঙ্গলের সংগ্রহে মাত্র দু’পয়েন্ট। মোহনবাগান এবং মহমেডান যদি শেষ ম্যাচে ড্র করে তা হলে দু’দলেরই পাঁচ পয়েন্ট হবে। ইস্টবেঙ্গল শেষ ম্যাচে জিতলে তাদেরও হবে পাঁচ পয়েন্ট। সে ক্ষেত্রে গোলের ব্যবধান দেখা হবে।

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

গণেশের আরাধনায় তুলসী পাতা ব্যবহার করছেন? সাবধান, ফল হতে পারে মারাত্মক!

বাড়িতেই গণেশপুজোর আয়োজন দেব-জিতের, ধুতি-পাঞ্জাবি পরে বাঙালি সাজে ধরা দিলেন দুই নায়ক

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

‘বিজেপির পতাকা ধরলেই পাপ মুছে যাবে না,’ নাম না করে সুদীপ-কাকলিদের খোঁচা শমীকের

আজ রাতে ভুল করেও চাঁদের দিকে তাকাবেন না, যা ঘটবে শুনলে চমকে যাবেন

আজব ঘটনা, রাজস্থানে পুর ভোটে বিজেপি প্রার্থীর ঝুলিতে মাত্র এক ভোট

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ, মহম্মদ শামির ভাইয়ের বিরুদ্ধে এফআইআর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সংগ্রহশালায় রাখা জিন্নার ছবি কুচিকুচি করে ছিঁড়লেন পড়ুয়া

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে