CHAMPIONS LEAGUE-চেলসি নিয়ে আবেগতাড়িত রিয়াল কোচ

Share:

নিজস্ব প্রতিনিধি:  আগামীকাল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ চেলসি। এই ম্যাচ অনুষ্ঠিত হবে সান্টিয়াগো বার্নাব্যুতে।  সেই ম্যাচের ২৪ ঘণ্টা আগে কার্লো আনসেলোত্তি আবেগতাড়িত হয়ে পড়লেন তাঁর পুরনো ক্লাব নিয়ে। উল্লেখ্য, ২০০৯-২০১১ চেলসির দায়িত্বে ছিলেন আনসেলোত্তি।

২০১০ সালে চেলসি প্রিমিয়ার লিগ এফ এ কাপ জয় করেছিল। বেশ কিছুদিন আগে চেলসি তাঁদের কোচ বদল করে। গ্রাহাম পর্টারের জায়গায় দায়িত্ব পান ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা বলেই মনে হয়েছে রিয়াল কোচের।

রিয়াল কোচ আরও বলেন, চেলসিতে থাকাকালীন ওঁদের সমর্থক ও কর্মকর্তাদের সঙ্গে কাজ করার বহু বহু স্মরণীয় অভিজ্ঞতা আছে। বর্তমানেও তিনি ভুলতে পারেননি দু বছর চেলসিতে কাটানো তাঁর সুন্দর মুহূর্তগুলির কথা।

আরও জানতে পড়ুন: ইস্টবেঙ্গল আন্তরিকভাবে চাইলে ফিরতে রাজি হীরা

তারপরই তিনি গাঁটছড়া বাঁধেন রিয়াল মাদ্রিদের সঙ্গে। বর্তমানে রিয়ালের হয়েই কাজ করতে চান তিনি। কেননা চেলসিতে ফেরার ইচ্ছা আনসোলত্তির একেবারেই নেই বলে জানাতে ভুললেন না এই অভিজ্ঞ কোচ। বরং চেলসির দায়িত্ব নেওয়া ল্যাম্পার্ড তাঁর দ্বিতীয় ইনিংসে সফল হবেন বলেই ধারণা তাঁর।

রিয়াল কোচ আরও বলেন, ল্যাম্পার্ড একজন ফুটবলার ছিলেন। তিনি জানেন তাঁর অভিজ্ঞতাও রয়েছে যথেষ্ট। কাজেই তিনি জানেন কিভাবে দলকে প্রয়োজন অনুযায়ী খেলাতে হবে। ল্যাম্পার্ড চেলসিতে যোগ দিয়েছেন প্রায় এক সপ্তাহ হয়ে গেল। ইতিমধ্যেই দলের প্রায় সমস্ত খেলোয়াড়দের সম্বন্ধে ধারণা অর্জন করতে পেরেছেন। কাজেই ল্যাম্পার্ড চেলসিতে এবার সফল হবেন এমনটাই মনে করছেন রিয়াল কোচ।

সবশেষে রিয়াল কোচ বলেন যে, গত শনিবার ভিয়ারিয়ালের সঙ্গে ম্যাচের পর মিডফিল্ডার ভালভার্দে একটি বিতর্কে জড়িয়েছিলেন বিপক্ষ দলের মিডিও অ্যালেঙ্ক বানেনার সঙ্গে। এমনকি সেই ঘটনার জল থানা পুলিশ অবধি গড়ায়। সেই ঘটনা প্রসঙ্গে তাঁর কাছে জানতে চাওয়া হলে, রিয়াল কোচ বলেন ওটা একটা দুর্ঘটনা ছাড়া আর কিছুই নয়। ভালভার্দে আবার অনুশীলন শুরু করেছে পুরোদমে।

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

টলিউডে ফের শোকের ছায়া, মাকে হারালেন সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র

রাজ্যের সবুজ সঙ্কেত মিললে তিন মাসের মধ্যে টেট নিতে প্রস্তুত, জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল

ভাঁড়ে মা ভবানী, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ