বিফলে রহমতের লড়াই, আফগানদের দুরমুশ করে জয়ী প্রোটিয়ারা

Share:

নিজস্ব প্রতিনিধি করাচি: বিফলে গেল রহমত শাহের বুক চিতিয়ে চালিয়ে যাওয়া লড়াই। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) করাচিতে গ্রুপ লিগের প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকার হাতে দুরমুশ হল আফগানিস্তান। প্রথমে ব্যাট করে রায়ান রিকেলটনের শতরানের দৌলতে ৬ উইকেটে ৩১৫ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। জবাবে ৪৩.৩ ওভারে ২০৮ রানেই গুটিয়ে গেল আফগানরা। দক্ষিণ আফ্রিকার হয়ে কাগিসো রাবাডা ৩৬ রানে ৩ উইকেট নিয়েছেন।

জয়ের জন্য পাহাড়সম রান তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে আফগানরা। চতুর্থ ওভারেই লুঙ্গি এনগিডির বলে ফিরে যান আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ (১০)। সেই ধাক্কা সামলানোর চেষ্টা চালান ইব্রাহিম জাদরান ও সিদ্দিকুল্লাহ আটল। কিন্তু দ্বিতীয় উইকেটে দুজনে তেমন কিছু করতে পারেননি। প্রথম পাওয়ার প্লে’র শেষ ওভারে অর্থা‍ৎ দশম ওভারে কাগিসো রাবাডার বলে সাজঘরের পথ ধরেন ইব্রাহিম জাদরান (১৭)। এর পরে ১২ রান যোগ হতে না হতেই পর পর দুই উইকেট খোয়ায় আফগানরা। প্রথমে ফেরেন সিদ্দিকুল্লাহ (১৬)। পরের ওভারে অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি (০)। ৫০ রানে চার উইকেট হারিয়ে চরম বিপর্যয়ের মুখে আফগানিস্তান। পঞ্চম উইকেটে আজমাতুল্লাহ ওমরজাইকে সঙ্গে নিয়ে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালান একা কুম্ভ হয়ে লড়াই করা রহমত শাহ। যদিও আজমত বেশিক্ষণ ক্রিজে থিতু হতে পারেননি। রাবাডার বলে ১৮ রান করে ফেরেন তিনি। রেকর্ড গড়ার দিনে দলের প্রয়োজনে ব্যাট হাতে জ্বলে উঠতে ব্যর্থ হন মহম্মদ নবি (৮)।

অন্য প্রান্তে দাঁড়িয়ে একের পর এক সতীর্থের ক্রিজে আসা-যাওয়া দেখতে থাকা রহমত-ই প্রোটিয়া বোলারদের সামনে ঢাল হয়ে দাঁড়ান। দলকে ভরাডুবির হাত থেকে বাঁচানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। কিন্তু কোনও সতীর্থের কাছ থেকে ন্যূনতম সাহায্য পাননি। অন্য প্রান্তে দাঁড়িয়ে একের পর এক সতীর্থের ক্রিজে আসা-যাওয়া দেখতে থাকা রহমত-ই প্রোটিয়া বোলারদের সামনে ঢাল হয়ে দাঁড়ান। দলকে ভরাডুবির হাত থেকে বাঁচানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। কিন্তু কোনও সতীর্থের কাছ থেকে ন্যূনতম সাহায্য পাননি। গুলাবদিন নাইব করেন মাত্র ১৩ রান। রশিদ খান হাত চালিয়ে খেলার একটা চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু তিনিও বেশিক্ষণ থিতু হতে পারেননি। ১৩ বলে ১৮ করে ফেরেন। নূর আমেদ করেন ১৫ বলে ৯ রান। শেষ পর্যন্ত রহমতকে পরাস্ত করতে সফল হন রাবাডা। ৪৪তম ওভারের তৃতীয় বলে ফিরিয়ে দেন প্রতিরোধ গড়ে তোলা আফগান ব্যাটারকে। আউট হওয়ার আগে ৯২ বলে ৯টি চার ও একটি ছক্কার সাহায্যে ৯০ রান করেন রহমত।  

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান