রবিতেই সৌরভ ‘দাদা’কে ছাপিয়ে যাওয়ার হাতছানি কোহলির সামনে

Share:

নিজস্ব প্রতিনিধি, দুবাই: চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে আজ রবিবার (২ মার্চ) নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে রোহিত বাহিনী। প্রথম দুই ম্যাচে জয়ের সুবাদে চার পয়েন্ট করে নিয়ে আগেই সেমিফাইনালে পৌঁছে গিয়েছে দুই দল। আজ যারা জিতবে তারাই গ্রুপে শীর্ষে থাকবে। কোনও কারণে ম্যাচ পণ্ড হয়ে গেলে নেট রান রেটের নিরিখে গ্রুপ সেরা হবে কিউইরা।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগে কখনই নিউজিল্যান্ডকে হারাতে পারেনি ভারত। রবিবারের ম্যাচে সেই দুর্নাম ঘোচানোর যেমন মহাসুযোগ থাকছে রোহিত বাহিনীর হাতে, তেমনই ব্যক্তিগত একাধিক রেকর্ড গড়ার হাতছানি থাকছে ভারতের কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলির কাছে। গত রবিবার ২৩ ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে একদিনের ম্যাচে দ্রুততম ১৪ হাজার রান করার নজির গড়েছিলেন কিং কোহলি। ছাপিয়ে গিয়েছিলেন ভারতের মাস্টার ব্লাস্টার শচিন তেণ্ডুলকরকে। কিউইদের বিরুদ্ধে আর এক কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়কে ছাপিয়ে যাওয়ার সুযোগ থাকছে বিরাটের কাছে।

চ্যাম্পিয়ন্স ট্রফির পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত আইসিসি’র এই প্রতিযোগিতায় ভারতীয় ব্যাটার হিসাবে সর্বাধিক রান করার কৃতিত্ব শিখর ধাওয়ানের। ১০ ম্যাচে ৭০১ রান করেছিলেন তিনি। মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় ১৩ ম্যাচে করেছিলেন ৬৬৫ রান। আর বিরাট কোহলি এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১৫ ম্যাচে করেছেন ৬৫১ রান। অর্থা‍ৎ আজ ১৫ রান করলেই টপকে যাবেন সৌরভকে। আর ৫১ রান করলে শিখর ধাওয়ানকে ছাপিয়ে ভারতীয় ব্যাটার হিসাবে সর্বাধিক রান করার মালিক হবেন। এছাড়া একদিনের ক্রিকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে সবচেয়ে বেশি রান করার রেকর্ড রয়েছে শচিন তেণ্ডুলকরের। তিনি ৪২ ম্যাচে ১৭৫০ রান করেছিলেন। কিউইদের বিরুদ্ধে কোহলি এখনও পর্যন্ত ৩১ ম্যাচে ১৬৪৫ রান করেছেন। অর্থা‍ৎ পাকিস্তানের বিরুদ্ধে যেভাবে শতরান করেছিলেন, সেইভাব যদি আজকে মিচেল স্যান্টনারর বিরুদ্ধে শতরানের ইনিংস খেলতে পারেন, তাহলে শচিনকে টপকে যাওয়ার সুযোগ থাকবে।

আজকের রাশিফল: অবিবাহিতদের জন্যে সুখবর! বিয়ে পাকা হবে, পরিবারে বাজবে সানাই

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত