টসে জিতে প্রথমে ব্যাটের সিদ্ধান্ত নিউজিল্যান্ডের

Share:

নিজস্ব প্রতিনিধি, দুবাই: আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের লক্ষ্যে রবিবার (৯ মার্চ) দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড। ইতিমধ্যেই টস হয়ে গিয়েছে। যথারীতি টসে হেরেছেন রোহিত শর্মা। এ নিয়ে টানা ১২ ম্যাচে টসে হারলেন তিনি আর ১৫টি ম্যাচে হারল টিম ইন্ডিয়া। যা বিশ্ব রেকর্ড। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার।

গ্রুপ লিগের সব কয়টি ম্যাচ জিতে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে রোহিত ব্রিগেড। বাংলাদেশ, পাকিস্তান ও নিউজিল্যান্ডকে হারিয়ে গ্রুপ সেরা হয়েই শেষ চারে পৌঁছেছিল রোহিত বাহিনী। সেমিফাইনালে একদিনের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে। অন্যদিকে নিউজিল্যান্ড গ্রুপ লিগে বাংলাদেশ ও পাকিস্তানকে হারালেও ভারতের কাছে পর্যুদস্ত হয়েছিল। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫০ রানে হারিয়ে ফাইনালে উঠেছেন মিচেল স্যান্টনাররা। এ নিয়ে পাঁচ বার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছে ভারত। আর নিউজিল্যান্ড তৃতীয়বার ফাইনাল খেলবে। আগের ফাইনালে কোন দলের কেমন পারফরম্যান্স, আসুন একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।

এর আগে ২০০০, ২০০২, ২০১৩ ও ২০১৭ সালে ফাইনাল খেলেছিল টিম ইন্ডিয়া। এরমধ্যে ২০০২ ও ২০১৩ সালে শিরোপা জিতেছিল ব্লু ব্রিগেড। ২০০০ ও ২০১৭ সালে ফাইনাল হেরে শিরোপা অধরা থেকে গিয়েছিল। অন্যদিকে তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলতে নামছে  নিউজিল্যান্ড। এর আগে ২০০০ ও ২০০৯ সালে ফাইনাল খেলেছিল তারা। তার মধ্যে মাত্র একবার শিরোপা জিতেছিল। আর একবার রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল। কেনিয়ায় অনুষ্ঠিত ২০০০ সালের আসরে ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজিল্যান্ড। সেবার নাইরোবিতে নিউজিল্যান্ডকে ২৬৫ রানের টার্গেট ছুঁড়ে দিয়ে ৪ উইকেটে হারে ভারত। নিউজিল্যান্ডের ক্রিস কেয়ার্নস ১১৩ বলে অপরাজিত ১০২ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন। ২০০৯ সালে দ্বিতীয়বারের মত ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়ানে অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হার মানতে হয়। শেন ওয়াটসনের ১০৫ রানের দারুণ ইনিংসে স্বপ্নভঙ্গ হয় কিউইদের।এখনও পর্যন্ত ১১৯টি একদিনের ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। ভারত জিতেছে ৬১ বার। অন্যদিকে নিউজিল্যান্ড জয়ী হয়েছে ৫০ বার। একটি ম্যাচ টাই হয়েছে। ভেস্তে গিয়েছে সাতটি ম্যাচ।

রবিবারের ম্যাচ যেমন রোহিতদের কাছে ২০০০ সালের ফাইনালে হারার বদলা নেওয়ার ম্যাচ, তেমনই মিচেল সান্তনারদের কাছে একদিনের বিশ্বকাপের সেমিফাইনাল ও চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ লিগে হারার বদলা নেওয়ার ম্যাচ। ফলে দুই দলই যে মধুর প্রতিশোধ নেওয়ার লক্ষ্যে নামবে, তা বলাই বাহুল্য।

 

 

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ