আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

সাকিবদের হেড কোচ হওয়ার দৌড়ে এগিয়ে চন্ডিকা হাথুরাসিংহে

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: অপসারিত হওয়ার আগেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন রাসেল ডমিঙ্গো। দক্ষিণ আফ্রিকান সরে যেতেই টাইগারদের পরবর্তী হেড স্যার কে হতে পারেন তা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। সূত্রের খবর, ডমিঙ্গোর উত্তরসূরি হওয়ার দৌড়ে রয়েছেন তিন জন। তাঁরা হলেন টাইগারদের প্রাক্তন কোচ চন্ডিকা হাথুরাসিংহে, মাইকেল হাসি ও ল্যান্স ক্লুজনার। টাইগারদের প্রাক্তন কোচ থাকার সুবাদে বাকি দুজনের চেয়ে এগিয়ে হাথুরাসিংহে।

টানা তিন বছর চার মাস টাইগারদের হেড কোচের দায়িত্ব পালনের পরে মঙ্গলবার রাতেই ইস্তফা দিয়েছেন রাসেল ডমিঙ্গো। যদিও তাঁকে আর হেড কোচ না রাখার সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তারা। দক্ষিণ আফ্রিকান কোচের বিকল্প খোঁজার কাজও শুরু করে দিয়েছেন তাঁরা। বিসিবিএর এক পদস্থ কর্তা জানিয়েছেন, শ্রীলঙ্কার প্রাক্তন ব্যাটসম্যান চন্ডিকা হাথুরাসিংহের সঙ্গে কথাবার্তা শুরু হয়েছে। একসময়ে তিনি সাকিব-লিটন-মুস্তাফিজদের কোচের দায়িত্বে ছিলেন। যথেষ্টই কড়া ধাতের মানুষ হিসেবে পরিচিত। বর্তমানে জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটারকেই তিনি ভাল চেনেন। তাই তাঁকেই দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গেই অবশ্য হাথুরাসিংহে বিসিবির শীর্ষ কর্তাদের জানিয়ে দিয়েছেন, অতীতে কোচ হিসেবে তিনি যে বেতন ও ভাতা পেতেন তা বৃদ্ধি করতে হবে। অন্যান্য সুযোগ-সুবিধাও বাড়াতে হবে। দুপক্ষের মধ্যে দর কষাকষি শুরু হয়েছে। যদি হাথুরাসিংহেকে শেষ মুহুর্তে না পাওয়া যায় তাহলে অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটসম্যান মাইকেল হাসি কিংবা দক্ষিণ আফ্রিকার ল্যান্স ক্লুজনারের সঙ্গে কথাবার্তা শুরু করা হবে।

Published by:

Share Link:

More Releted News:

বরুণ-নারাইনের ভেল্কিতে ১৬৫ রানে গুটিয়ে গেল হায়দরাবাদ

১৫,৬৬০ কোটির চুক্তিতে রাজস্থান রয়্যালসকে কিনে নিল মিত্তাল পরিবার ও আদর পুনাওয়ালা

ইস্ট বেঙ্গলের কোচের পদ ছাড়লেন অস্কার ব্রুজোঁ, সাংবাদিক সম্মেলন থেকে বড় ঘোষণা

ধর্ম নিয়ে বিতর্কের মাঝেই ইয়েশার পোস্টে লাইক সমীর রিজভীর, জল্পনা তুঙ্গে

অনিশ্চয়তার মুখে আইএসএল

বাংলাদেশে কবে ফিরবেন জানিয়ে দিলেন সাকিব আল হাসান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ