বরখাস্ত হাথুরুসিংহে, লিটনদের হেড স্যারের দায়িত্বে ক্যারিবীয় ক্রিকেটার

Share:

নিজস্ব প্রতিনিধি : বরখাস্ত করা হল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহেকে। চুক্তির মেয়াদ শেষের আগেই এমন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ মঙ্গলবার (১৫ অক্টোবর)  সাংবাদিক সম্মেলনে হাথুরুসিংহেকে শোকজ এবং সাসপেন্ড করার কথা জানান বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ। অসাদাচরণের জন্যই শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটারকে কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৫ অক্টোবর)মিরপুরে সংবাদ সম্মেলনে বিসিবির সভাপতি ফারুক জানিয়েছেন, ‘বরখাস্ত করার আগে তাঁকে নিয়ম মেনে শোকজ নোটিশ করেছেন। ৪৮ ঘণ্টার জন্য সাময়িকভাবে সাসপেন্ড করা হয়েছে তাঁকে। এরপর তাঁরা বরখাস্ত করবেন। এর জায়গায় বাংলাদেশ দলের নতুন অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া হয়েছে ক্যারিবিয়ান কোচ ফিল সিমন্সকে।

তবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত বাংলাদেশ দলের নতুন হেড কোচের দায়িত্ব পেয়েছেন ৬১ বছর বয়সী ফিল সিমন্স।  এই কোচ এর আগে আফগানিস্তান, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের হেড কোচের দায়িত্ব পালন করেছেন। তাঁর অধীনে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ।

অবশ্য হাথুরুসিংহের বিসিবির সঙ্গে চুক্তি ছিল দুই বছরের। আগামী বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত। কিন্তু এর আগেই তাঁকে বিদায় করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। মিরপুরের আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে হাথুরুসিংহেকে শোকজ এবং সাসপেন্ড করা হয়েছে। এদিকে আগামী সপ্তাহেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের দুই টেস্টের সিরিজ শুরু হবে। সেই সিরিজের আগে সদ্যই ভারত সফর শেষে হাথুরুসিংহে বাংলাদেশ দলের সঙ্গে ঢাকায় ফিরেছেন। কিন্তু পুরোপুরিভাবে বরখাস্ত হলে ঢাকায় আর থাকতে পারবেন না তিনি।

‘স্যার,প্লিজ আমাদের ছেড়ে যাবেন না’, শিক্ষকের বদলির খবরে কান্নায় ভেঙে পড়ল পড়ুয়ারা

পুলিশ ও দমকলের কাজ খতিয়ে দেখতে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রীর

দুপুরেই শহরে ঝেঁপে বৃষ্টি, রাত থেকে বাড়বে দুর্যোগ! দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা

হাড়হিম ঘটনা! দাঁয়ের কোপে প্রৌঢ়ের ডানহাত কেটে দিলেন তৃণমূল নেতা, শোরগোল মালদহে

ডিলিমিটেশন বিলে সমর্থন নয়, কেন্দ্রীয় মন্ত্রীকে সাফ জানালেন রাহুল

জাপানের সামরিক ক্ষমতাকে ভয় পাচ্ছে উত্তর কোরিয়া? কড়া হুঁশিয়ারি কিমের বোনের

দুর্গাপুরে নাবালকদের দিয়ে রক্তদানের অভিযোগ! তদন্তের নির্দেশ মন্ত্রী অগ্নিমিত্রার

কোলে নিজের নাতি, ‘বাচ্চা চোর’ সন্দেহে দিদিমাকে বেধড়ক মার, আটক ১ মহিলা, চাঞ্চল্য হাবড়ায়

যন্তরমন্তরে আরশোলাদের আন্দোলন দমাতে দিল্লি পুলিশের ‘বাড়াবাড়ি’-তে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

বাড়ছে না বাড়ি-গাড়ির ইএমআই, মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে রেপো রেট অপরিবর্তিত রাখল RBI

ভোরেই শহরে নামল আঁধার! দক্ষিণবঙ্গজুড়ে তুমুল বৃষ্টি, জারি সতর্কতা

জঙ্গি হামলার আশঙ্কায় স্থগিত অমরনাথ যাত্রা

বিদেশ থেকেই রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ টুলু মণ্ডল

E20 প্রসঙ্গে গড়করিকে নিয়ে তৈরি ভুয়ো ভিডিও মেটাকে সরানোর নির্দেশ বম্বে হাইকোর্টের