পাগলা ষাঁড় মাঠ ছেড়ে গ্যালারিতে, গুঁতোর গোঁতায় খালি দর্শকাসন

আহত বেশ কয়েকজন

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  মাঠে চলছিল ষাঁড় খেপিয়ে তোলার খেলা। আর সেই ষাঁড় একসময় এমন রেগে গেল যে মাঠ ছেড়ে সোজা গ্যালারিতে হাজির। শুরু হয় শিং দিয়ে গোঁতানো। গোঁতার ঘায়ে বেশ কয়েকজন ঘায়েল। কয়েকজনকে সেই ষণ্ড লাথিও মেরেছে বলে খবর। ঘটনায় আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

খেলা চলছিল টাম্পার ফ্লোরিডা স্টেট ফেয়ার গ্রাউন্ডসে। ইওরোপে এই খেলা বেশ জনপ্রিয়। বহু মহিলাও স্টেডিয়ামে হাজির হন। শান্ত একটি ষাঁড়কে মাঠে ছেড়ে দেওয়া হয়। চোখের সামনে রুমাল ঝুলিয়ে চেষ্টা চলে খেপিয়ে তোলার। আর একটা সময় সেই ষাঁড় ক্ষেপে গিয়ে বেড়া টপকে ঢুকে পড়ে গ্যালারিতে। ষাঁড়ের মতিগতি যারা আগাম বুঝতে পারেন, তারা আগেই স্টেডিয়ামের বাইরে চলে আসেন। ঝামেলায় পড়েন বাকিরা।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ষাঁড় খেপিয়ে তোলার লড়াই। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, ষাঁড় বেশ কিছুক্ষণ শান্ত থাকায় বিরক্ত হয়ে ওঠেন বলবয়। কাপড় দেখিয়ে ষাঁড়কে খেপিয়ে তুলেত না পেরে সে এবার ষাঁড়ের ল্যাজ ধরে টান মারে। ব্যস, আর যা কোথায়। প্রথমে বলবয়কে গুঁতো। পরে গ্যালারিতে ঢুকে পড়ে গোঁতাতে শুরু করে। মাঠে তখন হুলুস্থুলু কাণ্ড। মাইকে সবাইকে শান্ত থাকার আর্জি জানানো হয়। পাগলা ষাঁড় দেখে কে আর স্টেডিয়ামে বসে থাকতে পারে। সবার তখন একটাই মূল মন্ত্র- আপনি বাঁচলে বাপের নাম। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়। 

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের