জাতীয় কুস্তি সঙ্ঘের সভাপতিকে জেলে পোরা উচিত: রামদেব

জাতীয় কুস্তি সঙ্ঘের সভাপতিকে গ্রেফতারের দাবি জানিয়ে কার্যত পদ্ম শিবিরের অস্বস্তি অনেকটাই বাড়িয়ে দিয়েছেন বিতর্কিত যোগগুরু।

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: যৌন হেনস্তায় অভিযুক্ত জাতীয় কুস্তি সঙ্ঘের সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে সরব হলেন পদ্ম ঘনিষ্ঠ যোগ গুরু বাবা রামদেব। রাজস্থানের ভিলওয়াড়ায় এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘জাতীয় কুস্তি সঙ্ঘের সভাপতির বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা লজ্জাজনক। অবিলম্বে অভিযুক্ত ব্রিজভূষণ শরণ সিংকে গ্রেফতার করে জেলে পোরা উচিত।’

বরাবরই বিজেপি ঘনিষ্ঠ হিসেবে পরিচিত যোগ গুরু বাবা রামদেব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিয়মিত ভজনা করতে শোনা যায় তাঁকে। বিজেপি সরকারের গুনগানও করে চলেন নিয়মিত। যেখানে বিজেপি শীর্ষ নেতৃত্ব যৌন হেনস্তায় অভিযুক্ত দলীয় সাংসদকে বাঁচাতে আসরে নেমেছে সেখানে জাতীয় কুস্তি সঙ্ঘের সভাপতিকে গ্রেফতারের দাবি জানিয়ে কার্যত পদ্ম শিবিরের অস্বস্তি অনেকটাই বাড়িয়ে দিয়েছেন বিতর্কিত যোগগুরু।

রাজস্থানের ভিলাওয়াড়ায় তিন দিনের এক যোগ শিবিরে যোগ দিতে এসেছেন রামদেব। যোগ শিবিরের উদ্বোধনের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি নানা বিষয়ে নিজের মতামত জানান। ওই সময়েই কুস্তিগীরদের আন্দোলন নিয়ে এক সাংবাদিক প্রশ্ন ছোড়েন। তার জবাবে বিজেপি ঘনিষ্ঠ যোগ গুরু বলেন, ‘জাতীয় কুস্তি সঙ্ঘের সভাপতির বিরুদ্ধে যে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে তা লজ্জাজনক। অভিযোগ ওঠার পরেই অভিযুক্তকে গ্রেফতার করে জেলে পোরা উচিত ছিল। কেননা, জেলের বাইরে থাকায় প্রতিদিনই আমাদের ভাই-বোনদের (আন্দোলনকারী কুস্তিগীর) বিরুদ্ধে অপমানজনক কথা বলে চলেছেন। এটা সত্যি-ই নিন্দাজনক।’ এদিন ফের একবার রাজনীতিতে যোগদানের সম্ভাবনা খারিজ করে দেন যোগ গুরু।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা

প্রতিদিন গ্যাসের ওষুধ খাচ্ছেন? কিডনিতে বড়সড় ক্ষতি হওয়ার আগে সাবধান!

ধূমপান না করলেও বাড়ছে ফুসফুসের ক্যান্সার, মহিলাদের মধ্যে কেন ছড়াচ্ছে এই রোগ?

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

ওষুধের মোড়কে লুকিয়ে বিপদ! পেইনকিলার খাওয়ার অভ্যাসে অজান্তেই ধ্বংস হছে লিভার

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

রান্নার গ্যাস নিয়ে চিন্তা শেষ! মাত্র ৪ ঘণ্টায় হাতে পেয়ে যাবেন এলপিজি সিলিন্ডার

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার