দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কার অধিনায়ক আসলঙ্কা

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: ভারতের বিরুদ্ধে আসন্ন টি টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। দলের অধিনায়কত্বের দায়িত্বভার সঁপে দেওযা হয়েছে চারিথ আসলঙ্কার কাঁধে। সদ্য সমাপ্ত টি টোয়েন্টি বিশ্বকাপে দলের ব্যর্থতার দায়ভার নিজের কাঁধে নিয়ে অধিনায়কত্ব থেকে ইস্তফা দিয়েছিলেন ওয়ানিন্দু হাসরঙ্গা। তাঁর পরিবর্তেই চারিথ আসলঙ্কাকে নয়া অধিনায়ক হিসাবে বেছে নিয়েছেন শ্রীলঙ্কার জাতীয় নির্বাচকরা।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ লিগ থেকেই বিদায় নিতে হয়েছিল শ্রীলঙ্কাকে। প্রতিযোগিতায় ব্যাট ও বল হাতে চরম ব্যর্থ হয়েছিলেন লঙ্কানরা। আর বিশ্বকাপে ভরাডুবির কারণেই বেশ কয়েকজন প্রবীণ ক্রিকেটারকে ভারতের বিরুদ্ধে সিরিজে ছেঁটে ফেলা হয়েছে। অ্যাঞ্জেলো ম্যাথুজ, সাদিরা সামারাবিক্রমে, দিলসন মধুশঙ্কা ও ধনঞ্জয় ডি’সিলভাকে বাদ দেওয়া হয়েছে। দলে জায়গা পেয়েছেন দীনেশ চান্দিমাল, কুশল জেনিথ পেরিরা। লঙ্কা প্রিমিয়ার লিগে সর্বোচ্চ রানকারী আভিস্কা ফার্নান্দোর কুশল পেরেরাকেও ভারতের বিরুদ্ধে ঘোষিত দলে ঠাঁই দেওযা হয়েছে। বোলিং বিভাগ শক্তিশালী করতে নেওয়া হয়েছে লঙ্কা প্রিমিয়ার লিগে ১৩ উইকেট নেওয়া বাঁ হাতি পেসার বিরুনা ফার্নান্ডোকে। একনজরে দেখে নেওয়া যাক ভারতের বিরুদ্ধে ঘোষিত শ্রীলঙ্কা দল-

চারিথ আসলঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল জেনিথ পেরেরা, আভিস্কা ফার্নান্ডো, কুশল মেন্ডিস, দীনেশ চান্দিমাল, কামিন্দু মেন্ডিস, দাসুন সনাকা, ওয়ানিন্দু হাসরঙ্গা, দুনিথ ওয়েল্লালাগে, মাহেশ তিকশানা, চামিন্ডা বিক্রমাসিঙ্ঘে, মাথিশা পাথিরানা, নুয়ান তুষারা, দুষ্যন্ত চামিরা ও বিনুরা ফার্নান্ডো।

উল্লেখ্য, আগামী ২৭ জুলাই টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।

Published by:

Share Link:

More Releted News:

দীর্ঘদিনের আইপিএল রেকর্ড ভেঙে গ্লেন ম্যাক্সওয়েলকে পিছনে ফেললেন বৈভব সূর্যবংশী

প্রতিটি ম্যাচ শুরুর আগে কি করেন, নিজের ‘বড় অভ্যাস’ ফাঁস করলেন বৈভব

লজ্জার হার লখনউয়ের, দুরন্ত বোলিংয়ে ম্যাচ জিতল রাজস্থান

ব্যর্থ বৈভব-যশস্বী, খোঁড়াতে-খোঁড়াতে ১৫৯ রান তুলল রাজস্থান

নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে নামার আগেই শাস্তি পেলেন লিটনরা

ওয়াংখেড়েতে ক্রিকেটপ্রেমীদের স্বপ্নপূরণের সম্ভাবনা, মুখোমুখি হতে পারেন ধোনি-রোহিত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ