একঘণ্টার প্রস্তুতিতে নিলামে এসে বিসিসিআইয়ের সম্মান বাঁচিয়েছেন চারু

নিলামের মাঝপথেই ঘটে গিয়েছিল এক খারাপ ঘটনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত শনিবার থেকে শুরু হয়েছে আইপিএলের মেগা নিলাম। তবে নিলামের মাঝপথেই ঘটে গিয়েছিল এক খারাপ ঘটনা। নিলামের সঞ্চালক হিউ এডমেডস আচমকাই জ্ঞান হারিয়ে ফেলেন। যার ফলে বড়সড় সমস্যায় পড়ে যান নিলামের আয়োজকরা এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা। আর এই বিপদের সময় বিসিসিআইয়ের মান বাঁচালেন সঞ্চালক চারু শর্মা।

বোর্ডের তরফ থেকে ফোন পেয়ে মাত্র এক ঘণ্টার মধ্যে বেঙ্গালুরুর হোটেলে পৌঁছে যান তিনি। এসেই দ্রুত বুঝে নেন নিলামের বিষয়বস্তু। যেখানে নিলাম শেষ হয়েছিল সেখান থেকেই শুরু করেন চারু। আর তিনি বেশ সাবলীলভাবেই এগিয়ে নিয়ে যান প্রথম দিনের নিলাম এবং বোর্ড কর্তাদের আস্থার মর্যাদা রাখেন।

দ্বিতীয় দিনেও নিলামের দায়িত্বে রয়েছেন চারু। এডমেডসকে বিশ্রাম দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

হিউ জ্ঞান হারানোর সময় চলছিল শ্রীলঙ্কার ক্রিকেটার ওয়ানিন্দু হাসারাঙ্গার নিলাম। লঙ্কান অলরাউন্ডারের দাম ১০ কোটি ৭৫ লক্ষ টাকা পর্যন্ত উঠেছিল। যা দ্বীপরাষ্ট্রের ক্রিকেটারদের আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি। শেষ দাম হেঁকেছিল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে হঠাৎ করে সঞ্চালক এডমেডস অজ্ঞান হয়ে যাওয়ায় কিছুক্ষণের জন্য থামিয়ে দেওয়া হয় নিলাম।

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়