পঞ্জাবকে ২৮ রানে হারিয়ে প্লে অফে যাওয়ার আশা জিইয়ে রাখল চেন্নাই

Share:

নিজস্ব প্রতিনিধি : রবিবার পঞ্জাব কিংসকে ২৮ রানে হারিয়ে দিল চেন্নাই সুপার কিংস। গত ম্যাচে এই পঞ্জাবের বিরুদ্ধেই হারতে হয়েছিল ধোনির দলকে। তবে এদিন সেই হারেরই বদলা নিল  চেন্নাই সুপার কিংস। 

এদিন ১৬৮ রান তাড়া করতে নেমে শুরুতেই উইকেট পতন হতে শুরু করে পঞ্জাব কিংসের। ৯ রানের মাথাতেই জনি বেয়ারস্টো তুষার দেশপাণ্ডের বলে আউট হয়ে যান। বেয়ারস্টো আউট হয়ে যাওয়ার পর কোনও রান না করেই আউট হয়ে যান রিলি রসাউ। ১০ রানের মধ্যে ২টি উইকেট পড়ে যায়। এরপর প্রভসিমরন সিং ও শশাঙ্ক সিং পঞ্জাব কিংসকে এগিয়ে নিয়ে যান। পঞ্জাবের ৬২ রানের মাথায় শশাঙ্ক আউট হয়ে যান। ২০ বলে ২৭ রান করে সান্টনারের বলে আউট হয়ে যান শশাঙ্ক। এরপর ৬ রানের মাথাতেই প্রভসিমরনও আউট হয়ে যান। প্রভসিমরন ২৩ বলে ৩০ রান করেন। এই ৩০ রানের মধ্যে রয়েছে ২টি চার ও ২টি ছয়। প্রভসিমরন রবীন্দ্র জাদেজার বলে আউট হয়ে যান।

প্রভসিমরন ও শশাঙ্কের আউটের পর ফের ধারাবাহিক উইকেট পতন হতে শুরু করে পঞ্জাবের। প্রভসিমরন আউট হওয়ার পরই কোনও রান না করেই আউট হয়ে যান জীতেশ শর্মা। জীতেশ যখন আউট হন, তখন পঞ্জাবের স্কোর ৬৯। এরপর স্যাম কারেন, আশুতোষ শর্মা কেউই বেশিক্ষণ ক্রিজে টেকেননি। পঞ্জাবের ৭৭ রানের মাথায় আউট হয়ে যান স্যাম কারেন। মাত্র ৭ রান করে রবীন্দ্র জাদেজার বলে আউট হয়ে যান পঞ্জাব কিংসের অধিনায়ক। এরপরই আউট হয়ে যান এই মরশুমে দুরন্ত ফর্মে থাকা আশুতোষ শর্মা। ১০ বলে মাত্র ৩ রান করেন এই তরুণ ব্যাটসম্যান। আশুতোষ আউট হওয়ার পর হার্ষেল প্যাটেল অবশ্য পঞ্জাবকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছিল। কিন্তু ব্যক্তিগত ১২ রান করেই আউট হয়ে যান হার্ষেল। সিমরজিৎ সিংয়ের বলে আউট হয়ে যান হার্ষেল। এরপর হারপ্রীত ব্রার ও রাহুল চাহার পঞ্জাবকে জয়ের লক্ষ্যে এগিয়ে নিয়ে যায়। এই দুই ব্যাটসম্যানের সৌজন্যেই ১৭ ওভারে ১১২ রান করে পঞ্জাব। ১৮ বলে পঞ্জাবের জয়ের জন্য দরকার ছিল ৫৬ রান। ১৮তম ওভারের শুরুতেই চার মারেন হরপ্রীত ব্রার। কিন্তু এই ওভারেই শর্দুল ঠাকুরের বলেই আউট হয়ে যান রাহুল চাহার। ১০ বলে ১৬ রান করেন রাহুল। হরপ্রীত ব্রার ও কাগিসো রাবাডা পঞ্জাবকে জেতানোর চেষ্টা করেন। ১২ বলে ৪৫ রান বাকি ছিল। ১৯তম ওভারে গ্লিসনের বলে ছয় মেরে পঞ্জাবকে এগিয়ে নিয়ে যান হরপ্রীত। কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। ১৩৯ রানেই আটকে যায় পঞ্জাবের ইনিংস। শেষপর্যন্ত ২৮ রানে জিতে যায় চেন্নাই সুপার কিংস।

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের