ময়াঙ্ক যাদবকে ভারতীয় দলে দেখতে চান কোচ দেবেন্দ্র

Share:

নিজস্ব প্রতিনিধি : চলতি বছর আন্তর্জাতিক ক্রিকেট আঙ্গিনায় সবচেয়ে দ্রুততম বলটি করে সকলকে চমকে দিয়েছিলেন লখনউ সুপার জায়েন্টসের খেলোয়াড় ময়াঙ্ক যাদব। এরপরে ২১ বছরের তরুণ পেসারকে নিয়ে অজানা তথ্য ফাঁস করলেন তাঁর কোচ দেবেন্দ্র শর্মা। ময়াঙ্কের কোচ জানান, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট দলেই জায়গা পাওয়ার কথা ছিল তরুণ পেসারের। কিন্তু চোটের কারণে তা হয়নি।

গত শনিবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে জয়ে যার ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি হলেন লখনউয়ের পেসার ময়াঙ্ক যাদব। তার বোলিং দেখে মুগ্ধ বিশ্বের তাবড় তাবড় ক্রিকেটাররাও। ২১ বছর বয়সি এই বোলার যে ভারতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য, সেকথা ফুটে উঠল ময়াঙ্কের কোচ দেবেন্দ্র শর্মার কথায়। তিনি জানান, মুখ্য নির্বাচক অজিত আগারকার দল নির্বাচনের আগে ময়াঙ্কের বোলিং দেখতে চেয়েছিলেন। কিন্তু চোট থাকায় সেটা সম্ভব হয়নি। এরফলে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে জায়গা হয়নি ময়াঙ্কের। একইসঙ্গে তিনি বলেন, ‘আগামীদিনে ময়াঙ্ক ভারতীয় দলে জায়গা করে নেবে বলে আশা করছি।  ভগবানের কাছে প্রার্থনা করি, ও যেন ফিট থাকে।’

পাশাপাশি ময়াঙ্কের কোচ জানান, এবছর আইপিএলের মরশুম শুরুর আগে সৌরভ গঙ্গোপাধ্যায় চেয়েছিলেন, ময়াঙ্ক দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলুক। একইসঙ্গে গুজরাত টাইটান্সের আশিস নেহরাও তাঁকে নেওয়ার জন্য ইচ্ছাপ্রকাশ করেছিল। শেষ পর্যন্ত লখনউ সুপার কিংস ময়াঙ্ককে কুড়ি লক্ষ টাকায় কিনে নেয়। উল্লেখ্য, এবারেই প্রথম আইপিএলে লখনউ সুপার কিংসের হয়ে অভিষেক হয়েছে ময়াঙ্কের। ২০২২ সালের আইপিএলের আগেই তাঁকে কিনেছিল লখনউ। কিন্তু তাঁকে সেবার খেলানো হয়নি।

‘পড়ুয়ারা সাহসিকতাকে দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের