পৃথ্বীর উপর ভীষণ চটেছেন কোচ পন্টিং, কিন্তু কেন

চলতি আইপিএলে এখনও পর্যন্ত দু'টি ম্যাচ খেলেছে দিল্লি ক্যাপিটালস।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি আইপিএলে এখনও পর্যন্ত দু’টি ম্যাচ খেলেছে দিল্লি ক্যাপিটালস। তার মধ্যে মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছে ঋষভ পন্থের দল। তবে দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে তাদের হারতে হয়। ওই ম্যাচে মূলত ব্যাটসম্যানদের ব্যর্থতার জন্যই পরাজিত হতে হয় দু’বারের রানার্সদের। তবে দলের কোচ রিকি পন্টিং সবথেকে বেশি চটেছেন দলের তরুণ ওপেনার পৃথ্বী শ-র উপর। রোহিতদের বিরুদ্ধে ৩৮ রান করলেও, রাজস্থানের বিপক্ষে ১০ রানেই আউট হয়ে যান তিনি। একটি শট বলে পুল শট মারতে গিয়ে নিজের উইকেট দিয়ে বসেন পৃথ্বী। তবেএই প্রথম নয়, এর আগে বারংবার এই কাজ করেছেন তিনি। 

কিন্তু দলের অজি কোচ পন্টিং একেবারেই টিম ইন্ডিয়ার জুনিয়র দলের প্রাক্তন অধিনায়কের এই কাজটি একেবারেই মেনে নিতে পারছেন না। পন্টিংয়ের মতে এর ফলে বোলারদের পাতা ফাঁদে পড়ে যাচ্ছেন পৃথ্বী। পুল শটে যে তাঁর দুর্বলতা রয়েছে সেটা সকলেই বুঝে গিয়েছে। রিকি বলেন, ‘আমি পৃথ্বীর সঙ্গে ওর আউট হওয়া নিয়ে আলাদা করে কথা বলব। ও দুই ম্যাটেই শট বলে পুল মারতে গিয়ে উইকেট দিয়েছে। এটা ওর একটা বড়সড় ভুল। তাই যত দ্রুত সম্ভব ঠিক করে ফেলতে হবে’।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার